দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে র্যাব অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসীকে আটক করেছে। বুধবার ভোররাতে উপজেলার চিলমারীর চর এলাকায় অভিযান চালিয়ে খোঁয়াজ আলী (৪৬) ও আজিজুল শেখ (৫২) নামে ওই দুই সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী রিভলবার ও ৪ রাউন্ড গুলি ।

র্যাব সূত্র জানায়, পদ্মায় নৌডাকাতি ও সন্ত্রাসী হামলার প্রস্তুতির খবর পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা দূর্গম চিলমারীর চরে অভিযন চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করে অস্ত্র ও গুলি। আটক সন্ত্রাসীদের বাড়ি রাজশাহীর বাঘা এলাকায়। জিঞ্জাসাবাদ শেষে সন্ত্রাসীদের দৌলতপুর থানায় সোপর্দ করেছে র্যাব।



















