ads

রবিবার , ১৯ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চকরিয়ায় ৩৫টি অবৈধ বসতি উচ্ছেদ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৯, ২০১৪ ২:৩৭ অপরাহ্ণ
চকরিয়ায় ৩৫টি অবৈধ বসতি উচ্ছেদ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় বনকর্মীরা অভিযান চালিয়ে উচ্ছেদ করে দিয়েছেন ৩৫টি অবৈধ বসতি। রিংভং বনবিট কর্মকর্তা মো.শাহ আলম, ফুলছড়ি সদর বনবিট কর্মকর্তা আতা-ইলাহী ও স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন উপস্থিত ছিলেন। গতকাল সকাল দশটায় এ অভিযান চালানো হয়।

Shamol Bangla Ads

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা খান হাফিজুর রহমান বলেন, ২০০৬-০৭ অর্থবছর ছাইরাখালী এলাকায় বনবিভাগের পক্ষ থেকে ৬০ জনকে উপকারভোগী নির্বাচিত করে সামাজিক বনায়ন দেওয়া হয়। বনায়নের বেশির ভাগ জায়গা স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে দখলে নিয়ে একাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করেন। গতকাল শনিবার সকালে সেখানে অভিযান চালিয়ে ৩৫টি অবৈধ স্থাপনা (বসতি) উচ্ছেদ করে দেওয়া হয়েছে। কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারি বনসংরক্ষক (এসিএফ) ফাঁসিয়াখালী ও ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ হোসেন ও ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা খান হাফিজুর রহমানের নেতৃত্বে বনকর্মীরা এ অভিযান পরিচালনা করেন।

চকরিয়ায় ৪০ বস্তা ভেজাল ইউরিয়া সার জব্দ

Shamol Bangla Ads

কক্সবাজারের চকরিয়ায় ভেজাল সার প্যাকেটজাত করার সময় খবর পেয়ে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। ওইসময় চকরিয়া পৌরবাস টার্মিনালস্থ সার ডিলার মের্সাস আবুল হাশেমের গুদাম থেকে আদালত ৪০ বস্তা ইউরিয়া সার জব্দ করে গুদামটি সিলগালা করে দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মাঈন উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সত্যতা স্বীকার করে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মাঈন উদ্দিন বলেন, ওই ডিলারের গুদামে গতকাল সকালে শ্রমিকরা ইউরিয়া সারের বস্তা খুলে অপর বস্তায় প্যাকেটজাত করছিলেন। বিষয়টি গোপনে জানতে পেরে তাৎক্ষনিক আদালত ওই ডিলারের গুদামে অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, অভিযানের সময় সারের বস্তা পাল্টানোর ঘটনা আদালতের সন্দেহ হলে গুদাম থেকে ৪০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। সিলগালা করে দেওয়া হয় ওই গুদামটি।

চকরিয়ায় দু’দফা সন্ত্রাসী হামলায় পিতা-পুত্রসহ

চকরিয়ায় বদ্ধ জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে দু’দফা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন পিতা-পুত্রসহ পাঁচব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় আহতদের চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ১৮ অক্টোবর সকাল দশটায় উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, এদিন সকাল দশটায় উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের দরবেশকাটা লালগোলা এলাকার আমিন উল্লাহ’র পুত্র রিজভী (১২) ওই এলাকার ঢেমুশিয়া বদ্ধ জলমহালে মাছ ধরতে যায়। এসময় জলমহালে মাছ ধরতে গেলে বাধা দেয় একই এলাকার সন্ত্রাসী নুরুল হোছাইন, শামসু, আরিফ, মোশারফ ও মনির উদ্দিন। ওইসময় তাদের মধ্যে মাছ ধরার বিষয় নিয়ে কথাকাটি হয়। একপর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে রিজভীকে মারধর করে। এসময় রিজভী চিৎকার দিলে এগিয়ে আসে তার চাচা আমির হোসেন ও চাচাতো ভাই পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রহমত আলী (২৫)। এসময় কি কারণে রিজভীকে মারা হয়েছে যানতে চায় তারা। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা দা, কিরিচ, লোহার রড ও লাঠিসোঠা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় মারাত্মকভাবে আহত হয় রহমত আলী (২৫) ও তার পিতা আমির হোসেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় এলাকাবাসি তাদেরকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। সন্ত্রাসী নুরুল হোছাইন, শামসু, আরিফ, মোশারফ ও মনির উদ্দিনের নেতৃত্বে আরও ভাড়াটিয়া মাস্তান নিয়ে পূনরায় চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আমির হোসেন ও তার পুত্র রহমত আলীর ওপর দ্বিতীয় দফা হামলায় চালায়। যুবলীগ নেতা রহমত আলীকে হাসপাতালের কেবিন থেকে টেনে হেজড়া করে নামিয়ে কিরিছ দিয়ে জখম করে সন্ত্রাসীরা। এসময় হামলার শিকার হন, যুবলীগ নেতা বাদল (৩০), বশির (৪৫)সহ আরও ৪ব্যক্তি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads