ময়মনসিংহ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলে ৫০তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে গতকাল ময়মনসিংহের শিববাড়ীস্থ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান খান মিল্কী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ খান, যুবলীগ সাধারণ সম্পাদক এম.এ কুদ্দুছ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান বাবু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এ্যাডভোকেট এবিএম নুুরুজ্জামান খোকন, ইউসুফ খান পাঠান, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব, সাংগঠনিক সম্পাদক তানভীরুল হাসান, সদস্য জহিরুল ইসলাম আউয়াল, জোবায়ের হোসেন জনিসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৬৪ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট মানবতার শত্র“ ঘাতকদের নিমর্ম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল।



















