গাবতলী(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে হার্টসহ জটিল রোগে আক্রান্ত ৩ বছরের শিশু রিতু সরকারকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছে তার পিতা-মাতা। গাবতলী পৌরসভার ২ নং ওয়ার্ডের পুর্বপাড়া বসবাস রত পিতা রঞ্জু সরকার, মাতা তানিয়া বেগমের একমাত্র ৩ বছরের কন্যা রিতু সরকার হার্টে ছিদ্র ও মলদার বিহিন অবস্থায় জন্ম গ্রহন করে। চিকিৎসকরা বিকল্প পথে মলদারের ব্যবস্থা করলেও অর্থাভাবে রিতুর চিকিৎসা করাতে পারছেনা। গরীব পিতা-মাতার পক্ষে ৩ লাখ টাকা সংগ্রহ করতে না পারায় তাদের আদরের শিশু কন্যা চোখের সামনে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। রিতুকে বাঁচাতে সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের আহবান করেছেন। যে সকল স্বহৃদয় ব্যাক্তি রিতুর চিকিৎসার জন্য সাহায্য করতে চান তারা ডাস বাংলা ব্যাংক চলতি হিসাব নং ১১৬১০৩১৩৯৪৩৭ এবং বিক্যাশ নং ০১৭৯৬-২৫৭১৩৮ নাম্বরে অর্থ পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। আপনার সামান্য অর্থই হয়তো শিশু রিতুর চিকিৎসার কাজে সহায়ক হবে।





