ads

শনিবার , ১৮ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ টাকায় মিলছে শিশু পর্নোগ্রাফি!

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০১৪ ৭:৪৭ অপরাহ্ণ
১০ টাকায় মিলছে শিশু পর্নোগ্রাফি!

রফিকুল ইসলাম সাজু, রৌমারী (কুড়িগ্রাম) : মহিলার বয়স ৩০, শিশুটির বয়স ৭-৮। পশ্চিমা ধাঁচের বিভিন্ন আইটেমে কামলীলায় মেতেছে দু’জন। ফটোগ্রাফার আনাড়ি হলেও ভিডিও দেখানো হচ্ছে বিভিন্ন পোজে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ডাউনলোড দোকানগুলোতে এমন হাজারো পর্নোগ্রাফি ডাউনলোড করা হচ্ছে। এখনই এগুলোকে প্রতিরোধ না করলে আগামীতে শিশু কিশোরসহ সকল শ্রেণির মানুষ এর প্রত্যক্ষ প্রভাবের শিকার হবেন বলে বিশিষ্টজনরা আশংকা করছেন। রৌমারী উপজেলার ২৩টি বাজারে প্রায় ৩ শতাধিক ডাউনলোড দোকান রয়েছে। এরা গান, নাটক দেশি-বিদেশি চলচ্চিত্রের পাশাপাশি প্রকাশ্যে পর্নোগ্রাফি মোবাইল মেমোরিতে ডাউনলোড দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডাউনলোড ব্যবসায়ী জানায়, বিদেশি পর্নোগ্রাফির চাহিদা এখন আর তেমন নেই। মানুষ চায় দেশি পর্নোগ্রাফি। তিনি আরও জানান, ভারতের মিজোরাম, মেঘালয়, আসাম, কোলকাতা ও বাংলাদেশি যৌনকর্মীর, ভালবাসার নামে ডেটিংয়ের, খেলার ছলে অথবা গোপন ক্যামেরায় তোলা জোরপূর্বক ধর্ষণের রগরগে ভিডিও দৃশ্য এখন বাজারে পাওয়া যাচ্ছে। এর মধ্যে শিশুদের পর্নোগ্রাফির চাহিদা অনেক বেশি। মাত্র ১০ টাকায় মিলছে এ সকল ভিডিও চিত্র। স্কুল কলেজের শিক্ষার্থীরা সহজেই এসব দৃশ্য ডাউনলোড নিতে পাচ্ছে এ বয়সেই। ফলে প্রেম-ভালবাসার নামে নিভৃতে মিলিত হয়ে অন্তঃস্বত্ত্বা হয়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল আজহার পর থেকে এ পর্যন্ত প্রায় ১৬টি এমন ঘটনা ঘটেছে। সবাই আত্মহত্যা না করলেও থানা পুলিশী ঝামেলায় জাড়িয়েছে। অধিকাংশ বেলাতেই বয়সের বাদ্ধবাধকতায় বিয়ে দেয়া সম্ভব হয় না। প্রায় সকল শিক্ষার্থীর নিকট মোবাইল সেট থাকায় শঙ্কিত হয়ে পড়েছে অভিভাবকরা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads