ময়মনসিংহ প্রতিনিধি : বেসরকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকদের এমপিওভুক্ত করণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নিয়োগপ্রাপ্ত ৬ জেলার এমপিও বঞ্চিত শিক্ষকরা।

শনিবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে শিক্ষক নেতৃবৃন্দ আগামী নভেম্বরের মধ্যে তাদের এমপিভূক্তির দাবি জানান। নইলে আমরণ অনশনের হুঁশিয়ারী দেন।
এমপিও বঞ্চিত শিক্ষকরা বলেন, ২০১১ সালের ১৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বেসরকারী বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দুই বছর পর এমপিও ভূক্তির কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন হয়নি।এমতবস্থায় শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে।



















