ads

শনিবার , ১৮ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে কলেজ ছাত্রীসহ দু’জনের আত্মহত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০১৪ ৭:১৯ অপরাহ্ণ
ছাতকে কলেজ ছাত্রীসহ দু’জনের আত্মহত্যা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতকে আছমা বেগম (২০) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার ভোরে দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি গ্রামে এ ঘটনা ঘটে। সে গ্রামের আনর মিয়ার কন্যা ও গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের ডিগ্রী ১মবর্ষের ছাত্রী। খবর পেয়ে সকালে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিক ঘরের তীরের সাথে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। অপরদিকে শুক্রবার রাতে নিজ বাড়িতে কোহিনুর বেগম (৩০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে জাউয়াবাজার ইউনিয়নের বড় কাপন গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। আত্মহত্যার কোন কারন জানা যায়নি।

Shamol Bangla Ads

ছাতকে সুরমা নদী থেকে অজ্ঞাতনামা ১টি লাশ উদ্ধার

ছাতকে সুরমা নদী থেকে অজ্ঞাতনামা ১টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। জানা যায়, গত শুক্রবার সিলেটের জালালাবাদ থানাধিন লালারগাঁও ও মোগলগাঁও গ্রামের মধ্যখানে সুরমা নদীতে বিকেল ৩টার দিকে এক শিশুসহ ৩টি লাশ ভেসে উঠে। স্থানীয় লোকজন জালালাবাদ থানায় খবর দিলেও পুলিশ উদ্ধার না করায় লাশগুলো ভাসতে-ভাসতে ভাটির দিকে চলে আসে। এরমধ্যে গতকাল শনিবার দুপুরে ১টি লাশ ছাতকের কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও এলাকায় ভাসতে থাকলে ছাতক থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্যদুটি লাশের খোঁজ পাওয়া যায়নি। ওসি শাহজালাল মুন্সি জানান, সুরমা নদীতে ১টি ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

Shamol Bangla Ads

ছাতকে পিতার বিরুদ্ধে পুত্রের অভিযোগ

ছাতকে সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতার বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান বরাবরে অভিযোগ দিয়েছেন পুত্র। ১৬অক্টোবর বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের আনছার আলী তার পিতা আরব আলী ও ভাই আশরাফ আলীর বিরুদ্ধে এ অভিযোগ দেন। অভিযোগ থেকে জানা যায়, আনছার আলীর পিতা আরব আলী ও ভাই আশরাফ আলী তার পারিবারিক সম্পত্তি আত্মসাত করতে বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছেন। গোবিন্দগঞ্জ নতুনবাজারস্থ একটি দোকানগৃহ আনছার আলীকে তার পিতা আরব আলী দান করেন। পরে তার এ দোকানগৃহ পিতা ও ভাই মিলে আত্মসাত করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোন নিস্পত্তি হয়নি। এর আগে ২০০৮সালের ৭জুন আনছার আলী তার সৎ মা আঙ্গুরা বেগম ও ভাই আশরাফ আলী কর্তৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় থানায় জিডি (নং-২৪৮) করেন। ২০১৩সালের ২১জুন আরব আলী ও আশরাফ আলী জোরপূর্বক সাদা ষ্ট্যাম্পে আনছার আলীর স্বাক্ষর নেন। ফলে আনছার আলী ভিটে-মাটি হারানোর আশঙ্কায় অসহায় অবস্থায় জীবন-যাপন করছে। এ জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads