ads

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে দু’সন্তানের জননী গণধর্ষনের শিকার

খবর টি পড়েছেন : ২২৭
ছাতকে দু’সন্তানের জননী গণধর্ষনের শিকার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে দু’সন্তানের জননী (৩০) গণধর্ষনের শিকার হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামের গোলাপ মিয়া বাবুর্চির বাড়িতে ওই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক দু’সন্তানের জননী দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় ক্যাপে কাশমির হোটেল রেস্টুরেন্টে কাজ শেষে স্থানীয় গোলাপ মিয়া বাবুর্চির বাড়িতে মেহমান হিসেবে যায়। রাতেই গ্রামের সিদ্দিকুর রহমানসহ ৪ যুবক ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষন করে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান দিলোয়ার হোসেন নজমুল, প্যানেল চেয়ারম্যান আমিরুল হক, সামছুল হক মেম্বারসহ গন্যমান্য লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। পরে স্থানীয়রা ধর্ষিতাকে উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ মেডিকেল পরীক্ষার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করেছে। স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান দিলোয়ার হোসেন নজমুল জানান, ভিকটিমের স্বীকারোক্তি ও থানায় দায়ের করা অভিযোগে সিদ্দিকুর রহমান, আশিক মিয়া, খলিল মিয়া ও আব্দুল বাছিতকে আসামী করা হয়েছে। এ ব্যাপারে ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি জানান, ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পরবর্তী সংবাদ দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২ : আহত ১