ads

বুধবার , ১৫ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ৭

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৫, ২০১৪ ১:৪২ অপরাহ্ণ
ছাতকে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ৭

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে পুলিশের বিশেষ চিরুনী অভিযানে ৭জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে উপজেলায় বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানা-পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, পৌর শহরের কুমনা গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র নুর হোসেন, লেবারপাড়া গ্রামের মৃত উজির আলীর পুত্র আল-আমিন, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর গ্রামের আজিজুল হকের পুত্র শামীম আহমদ, দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামের ছবর মিয়ার পুত্র মঞ্জুর আহমদ, মৃত কমর উদ্দিনের পুত্র মজনু মিয়া, মখন মিয়া, মৃত আফতাব আলীর পুত্র জাবেদ আহমদ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই আহমেদ মঞ্জুর মুর্শেদ, এসআই সৈয়দ আব্দুল মান্নান, এসআই অমৃত দেব, এসআই সাইফ উল্লাহ।

Shamol Bangla Ads

ছাতকে যুবক আটক : অতঃপর জরিমানা

ছাতকে অবৈধভাবে গাফলা খেলার লটারী পরিচালনা করায় বিল্লাল আহমদ (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে কালারুকা ইউনিয়নের পৈলনপুর গ্রামের কেরামত আলীর পুত্র। সোমবার রাতে পৈলনপুর গ্রামে তার নিজ দোকানের সামন থেকে তাকে আটক করা হয়। পরে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্নার ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ১শ’ টাকা জরিমানা করেন।

Shamol Bangla Ads

ছাতকে গাফলা খেলার নামে চলছে জুয়ার আসর

ছাতকে গাফলা খেলার নামে চলছে জুয়ার আসর। প্রশাসনিকভাবে এসব আসরের কোন অনুমতি না থাকলে ক্ষমতার বলে উপজেলার বিভিন্ন অঞ্চলে মাইকিং করে এসব জুয়া খেলা পরিচালনা করা হয়। এসব খেলার পাশাপাশি অবৈধভাবে লটারির কুপন বিক্রি করা হয়। এ নিয়ে ঘটছে অগ্রীতিকর ঘটনা। গাফলা খেলায় অবৈধভাবে লটারির কুপন বিক্রি করার অভিযোগে সোমবার রাতে কালারুকা ইউনিয়নের পৈলনপুর গ্রামের কেরামত আলীর পুত্র বিল্লাল আহমদকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে জরিমানা করেন। এসব খেলা আকর্ষনীয় করে তুলতে বিভিন্ন লোভনীয় পুরস্কার ঘোষনা করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ। এর ধারাবাহিকতায় কালারুকা ইউনিয়নের সিকন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনৈক লায়েক আহমদের উদ্যোগে ১৬অক্টোবর গাফলা খেলার আয়োজন করা হয়েছে। খেলার এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ১হাজার ৫টাকা। খেলার প্রথম পুরস্কার হিসেবে ১টি হরিণ বা সমপরিমান মুল্য ১৪হাজার টাকা, ২য় পুরস্কার ১টি ফ্রিজ, ৩য় পুরস্কার ১টি লেপটপ, ৪র্থ পুরস্কার রঙ্গিন টিভিসহ বিভিন্ন ধরনের পুরস্কারের ঘোষনা দেয়া হয় লিফলেটের মাধ্যমে। প্রশাসনের কোন তোয়াক্কা না করেই প্রতিনিয়ত এসব কর্মকান্ড পরিচালিত হচ্ছে। গাফলা খেলার নামে এসব জুয়ার আসর বন্ধের দাবী জানিয়েছেন সচেতন মহল।

ছাতকের গোবিন্দগঞ্জে সরকারি খাদ্য গোদামে তালা
ইউএনও বরাবরে আবেদন

ছাতকের গোবিন্দগঞ্জ নতুন বাজারে অবস্থিত সরকারি খাদ্য গোদামের ইজারা নিয়েছে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়। এলজিইডি কর্তৃক নির্মিত ২৫০মেঃটন ধারণ ক্ষমতা সম্পন্ন সরকারি খাদ্য গোদাম ২০১৪-১৫ অর্থ বছরের জন্য ইজারা প্রদান করা হয়। গত ২অক্টোবর এলজিইডি/সিপ্র/সুনাম/বি-ত্রান১২১/১১/৩৮০৮ স্মারকে সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে ইজারা প্রদান করেন। এদিকে গোবিন্দগঞ্জ বাজারে অবস্থিত এলজিইডি কর্তৃক নির্মিত সরকারি খাদ্য গোদাম জোরপূর্বক দখল প্রসঙ্গে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলোয়ার হোসেন নজমুল স্বাক্ষরিত একটি আবেদন উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করা হয়েছে। এর অনুলিপি সুনামগঞ্জ জেলা প্রশাসক, উপ-পরিচালক স্থানীয় সরকার শাখা সুনামগঞ্জকে প্রেরন করা হয়। আবেদনে উল্লেখ করা হয়, খাদ্য গোদামে অত্র ইউনিয়নের বিশেষ প্রয়োজনে ভিজিএফ,ভিজিডি,জিআর মালামাল বিতরনে ব্যবহার করা হয়। কিন্তু গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ গত ১৩অক্টোবর জোরপূর্বক গোদামে তালা ঝুলিয়ে দেয়। এছাড়াও উক্ত গোদামের পাশে আরো ১টি ছোট গোদাম ছিল। এ গোদামটিও ভেঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুল মার্কেট নির্মাণ করে সরকারি স্থাপনা ধ্বংস করেছে। সংঘর্ষ এড়াতে স্থাপনা দখলমুক্ত করে সরকারের তত্বাবধানে রাখা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানানো হয়।

ড. পিয়াস করিমের মৃত্যুতে ছাতক প্রেসক্লাবের শোক

বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, খ্যাতনামা বৃদ্ধিজীবি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. পিয়াস করিমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক বিবৃতিতে ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ, দপ্তর সম্পাদক আমিরুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, নির্বাহী সদস্য ছায়েম আহমদ, সাংবাদিক শাহ মোহাম্মদ আলী মুজিব, এমদাদুর রহমান ইমদাদ, এসএম ইকবাল হোসাইন, মিজানুর রহমান ফজলু, জে.এ রুনু, ফয়ছল আহমদ, ফয়জুল আলম লিটন প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, তার মৃত্যুতে জাতি একজন সাহসী বুদ্ধিজীবিকে হারালো। এ সমাজে তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।

ছাতকে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছাতকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর শহরস্থ লাকি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শহিদুর রহমান সুহেলের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা মাহবুবুর রহমান, আবু সুফিয়ান, ফরিদ আহমদ, উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহবায়ক ছদরুল আমীন সোহান, যুবদল নেতা সাজ্জাদুর রহমান, মানিক মিয়া, রইছ মিয়া, ছালেহ আহমদ, সেলিম আহমদ, মিজানুর রহমান প্রমুখ।

ছাতকে ৪ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

ছাতকে রাহুল মিয়া (১১) নামে এক স্কুলছাত্র ৪দিন ধরে নিখোঁজ রয়েছে। সে কালারুকা ইউনিয়নের হরিষপুর গ্রামের সৌদি প্রবাসী সাদেক আলীর পুত্র ও মুক্তিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় ১২ অক্টোবর রোববার রাহুলের ফুফু ফুলেছা বেগম ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৬১৯) করেছেন। এতে উল্লেখ ১১অক্টোবর শনিবার রাত ৮টার দিকে বাড়ির সামনে দোকানে যাবার কথা বলে রাহুল বের হয়ে আর ফিরে আসেনি। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সী জানান, নিখোঁজ রাহুলের সন্ধানের চেষ্টা অব্যাহত রয়েছে।

ছাতকে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ছাতকে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে ও ব্র্যাক ওয়াশের আব্দুল মালিকের পরিচালনায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলদুর রহমান, মৎস্য অফিসার তানজিমুল ইসলাম, নোয়ারাই ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন প্রমুখ। সভা শেষে ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় ৮টি পরিবারের মধ্যে স্যানিটেশন সামগ্রী বিতরন করা হয়।

Need Ads