ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ার বিষখালী নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে কাঠালিয়া থানা পুলিশ) সোমবার সন্ধ্যায় ড্রেজার, মোঃ নবীন খান ও রাজিব কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে কাঠালিয়া থানার এস আই ইদ্রিস আলী বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা নং (০৫) অপর দিকে মঙ্গলবার সকালে কাঠালিয়া থানার এস আই আব্দুস সালাম, এস আই আবুল কালাম, এ এস আই যোগেশ ও এ এস আই মাইনুলের নেতৃত্বে এক দল পুলিশ গোপন সংবাদ পেয়ে কাঠালিয়া উপজেলার আমুয়া মুন্সি বাড়ি এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত মোসাঃ কাজল বেগম (৪০) মোঃ মন্টু মুন্সি (৪১) মোঃ সেলিম মুন্সি (৩০) বাবুল (৩১) নামের ৪ আসামী কে গ্রেপ্তার করে ঝালকাঠি কোর্টে প্রেরন করে।



















