আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে দিন দিন মাদক সেবীর সংখ্যা বেড়েই চলেছে। মাদক সেবন থেকে বাদ নেই কিশোর, যুবক এমনকি ধনীর ঘরের আলালের দুলালেরা ও । হিরোইন, ইয়াবা, গাজা বিক্রির সাথে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। পুলিশের তৎপরতা থাকা সত্ত্বেও মাদক বিক্রি, সেবন যেন থেমে নেই।
হিরোইন, ইয়াবা, গাজা, মদ সবই চলছে সমান তালে। প্রতিমাসের আইন শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার টেবিলে উঠে আসছে মাদকের বিষয়টি। সুশিল সমাজ মনে করেন মাদক সেবীর সংখ্যা যে হারে বাড়ছে তাতে খুব অল্প সময়েই ঝড়ে পড়তে পারে অনেক প্রান। আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকুমার রায় সাথে কথা বললে তিনি বলেন, থানা পুলিশ এ ব্যাপারে যথেষ্ট সজাগ রয়েছে। ইতিমধ্যে হিরোইন, ইয়াবা, গাজা, মদসহ বেশ কয়েক জনকে গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে এবং অনেকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক বিক্রেতারা আমতলীতে নিরাপদ জোন ভেবে দীর্ঘদিন পর্যন্ত গোপনে এ ব্যবসাটি চালিয়ে যাচ্ছেন। আমতলীর পূর্বে গলাচিপা, রাঙ্গাবালি, পশ্চিমে বরগুনা, দক্ষিণে কুয়াকাটা, তালতলীসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে চলছে।
পুলিশের চোখকে ফাকি দিয়ে মাদক সেবীরা অতি গোপনে মাদক বিক্রেতাদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে মাদক ক্রয় করছে। আমতলী থানা সূত্রে জানা যায় গত ৬ মাসে মাদকসেবিদের বিরুদ্ধে ১৪ টি মামলা হয়েছে ও ২০৬ পিচ ইয়াবা, ২৭ পুড়িয়া হিরোইন,৩৫৩ গ্রাম গাজা, ৬ লিটার ৫৪০ গ্রাম বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এবং এর সাথে জড়িত ও ২১ মাদক সেবিকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে ।

আমতলীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সারাদেশের মত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও কেন্দ্রীয় সভাপতি মুহাঃ আরিফুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে বরগুনার আমতলীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বুধবার আমতলী পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । আমতলী কওমী মাদ্রাসা থেকে সকাল ১১ টায় উপজেলা ইসলামী শাসনত›ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মুহাঃ নুর-হোসেনের নেতৃত্বে আমতলী পৌরশহরের প্রধানপ্রধান সড়ক প্রদক্ষিন করেন।মিছিল শেষে আমতলী নুতন বাজার তালুকদার মার্কেটের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমতলী উপজেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মাওঃ ওমর ফারুক, মুজাহিদ কমিটির সদর মৌঃ মুহাঃ শাহ আলম প্রমূখ। সভায় নেতৃবৃন্ধ অবিলম্বে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নামে দায়ের কৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, কেন্দ্রীয় সভাপতির নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান । নতুবা দূর্বার আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করা হবে বলে হূশিয়ারী উচ্চারন করে বক্তব্য রাখেন।




