ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার : হেরোইন উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৪, ২০১৪ ৮:২০ অপরাহ্ণ
আদমদীঘিতে মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার : হেরোইন উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ গত সোমবার রাতে ২ মাদক ব্যবসায়ী সহ ৪ জনকে করেছে। এদের মধ্যে এমরান হোসেন ও আল আমিন নামের ২ মাদক ব্যবসায়ীর কিট থেকে ৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে এস,আই মনিরুল ইসলাম বাদী হয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায় গ্রেফতারকৃত নওগাঁর রানীনগর উপজেলার বোদলা গ্রামের আলী আকবরের ছেলে ইমরান হোসেন ও এনায়েতপুর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আল আমিনকে গত সোমবার রাত ৮টায় সান্তাহার দাস ম্যানসনের সামনে থেকে ৫০ পুড়িয়া হেরোইন সহ গ্রেফতার করা হয়। এছাড়া মাদক সেবনের দায়ে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উথরাইন গ্রামের আব্দুস ছামাদের ছেলে ইমরান আলীকে মাস ৬ মাস ও তারাপুর গ্রামের আজিজার রহমানের ছেলে আছাদুল হক রাঙ্গাকে ১ বছর ৯ মাস বিনাশ্রম কারাদন্ডের রায় দেন।

Shamol Bangla Ads

আদমদীঘির সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পরলোগমন

বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষি অফিসের সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার নিরঞ্জন চন্দ্র মোহন্ত গতকাল মঙ্গলবার ভোর ৪ টায় তার গ্রামের নিজ বাড়ী নন্দীগ্রাম উপজেলার মাটিহাঁস গ্রামে পরলোগমন করেছেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ মেয়ে ১ ছেলে সহকর্মি সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেলেন। ওই দিন দুপুরে স্থানীয় শ্মশানে মরহুমের অন্ত্যষ্টক্রীয়া অনুষ্ঠিত হয়। নিরঞ্জন চন্দ্র মোহন্ত অত্র উপজেলায় যোগদান করার পর হতে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আগামী ৭ নভেম্বর তার চাকুরী থেকে এল.পি.আর-এ যাবার সকল প্রস্ততি গ্রহন করা হয়। তার মৃত্যুতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহাদুজ্জামান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ আদনান বাবু সহ অত্র অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads