ads

শনিবার , ৩ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদিতে রাতে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস

শ্যামলবাংলা ডেস্ক
মে ৩, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ

সৌদি আরবের দাম্মামে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’-এর তৃতীয় দিনে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত রক সংগীতশিল্পী নগরবাউল জেমস। সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ উদ্যোগের অংশ হিসেবে ৪ দিনব্যাপী ওই উৎসবের আয়োজন করা হয়েছে।

Shamol Bangla Ads

সৌদি সময় রাত ৯টায় শুরু হওয়া ওই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জেমস ছাড়াও অংশ নিচ্ছেন জনপ্রিয় শিল্পী বিউটি খান, শিল্পী আক্তার রিয়া, আকাশ মাহমুদ ও ডিজে সাফা। ইতোমধ্যে উৎসবের প্রথম দিনে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের কনা ও আকাশ মাহমুদ।

দ্বিতীয় দিনে পারফর্ম করেছেন ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন ও আয়শা জেবিন দিপা। উৎসবের শেষ দিনে সংগীত পরিবেশন করবেন মিলা, আরমান আলিফ ও বিউটি খান।

Shamol Bangla Ads

এর আগে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে জেমস বলেন, সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান পরিবেশন করতে যাচ্ছি। এটি আমার জন্য একদিকে গর্বের, অন্যদিকে সম্মানেরও। বাংলা গান ও দেশের প্রতিনিধিত্ব করতে পারা সব সময়ই বিশেষ কিছু। বাংলাদেশ ছাড়াও উৎসবে অংশ নিচ্ছে ভারত, সুদান ও ফিলিপাইন। প্রতিটি দেশ তুলে ধরছে নিজেদের সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ৯ মে জেদ্দায় আরো একটি কনসার্টে অংশ নেবেন জেমস। সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই উৎসব বিশ্ব সংস্কৃতিকে এক প্ল্যাটফরমে তুলে ধরার প্রয়াস। বাংলাদেশের শিল্পীদের এই অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা সংগীতের পরিচিতি ও অবস্থানকে আরো দৃঢ় করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!