ads

রবিবার , ১২ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলীতে অবাধে চলছে নসিমন-করিমন-ভটভটি

খবর টি পড়েছেন : ১৮৯
আমতলীতে অবাধে চলছে নসিমন-করিমন-ভটভটি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার পৌর শহর ও এর আশপাশের এলাকার রাস্তাায় চলাচলকারী বেশিরভাগ অবৈধ ইঞ্জিনচালিত নসিমন-করিমন গাড়ি কাগজপত্র ছাড়া ফিটনেসবিহীন। কোনো রকম আইনকানুনের বিধি নিষেধের তোয়াক্কা না করেই আমতলীর বিভিন্ন রুটে ও অলি গলি সহ গ্রামগঞ্জের রাস্তায় চালানো হচ্ছে এসব অবৈধ ইঞ্জিনের নসিমন-করিমন নামক গাড়িগুলো। ক্রমেই বৃদ্ধি পাচ্ছে অপরিকল্পিত ও কাগজপত্রবিহীন শ্যালো পাম্পের তৈরি করা নসিমন-করিমনের সংখ্যা। এ ব্যাপারে প্রশাসন নির্বিকার। নিয়ন্ত্রণের জন্য কোনো প্রকার আইনের প্রয়োগ নেই। ফলে বেপরোয়া হয়ে উঠেছে লাইসেন্সবিহীন চালকরা। নসিমন-করিমন চালকদের নেই কোনো লাইসেন্স, নেই তাদের কোনো ড্রাইভিং প্রশিক্ষণ । জীবনের কোনো নিরাপত্তা নেই এসব চালকের । অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের দিয়ে চালানো হয় এসব অবৈধ নসিমন। প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে সাধারণ জনগণ। আমতলীশহরে এদের কোথাও নির্দিষ্ট পাকিংয়ের ব্যবস্থা নেই । । শহরের প্রতিটি অলি গলিতে তাদের গাড়ি দেখা যায় যত্রতত্র ফেলে রেখেছে আর তা থেকেই যানজটের সৃষ্টির প্রধান কারণ হয়ে দাঁড়ায় । আমতলী ঘুরে দেখা যায় প্রায় ৮ শতাধিক গাড়ি দীর্ঘদিন ধরে কাগজপত্রবিহীন চলছে। এই অবৈধ নসিমনের চালকদের কোনো অনুমতি নেই এবং গাড়ির কোনো অনুমোদন নেই। এমনকি তারা পৌরসভার ট্রেড লাইসেন্স টুকু নেয়ার প্রয়োজন মনে করেন না। কর্তৃপক্ষকে ম্যানেজ করে বছরের পর বছর এসব শ্যালো ইঞ্জিনের তৈরি নসিমন-করিমন চলাচল করছে। এসব নসিমনের লোড-আনলোডের কোনো নির্দিষ্ট জায়গা নেই । ধারণ ক্ষমতার চেয়ে তিনগুণ মালামাল বহন করছে । আর মালামাল বেশি ধারণ করার কারণে প্রতিনিয়ত গাড়ি উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বন্দুকযুদ্ধে নিহত ডুমুরিয়ার ১০ ডাকাতের উত্থান খোঁজে মাঠে… পরবর্তী সংবাদ ঝালকাঠিতে ৬ নারী ছিনতাইকারী আটক

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads