মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর কাছে হেরোইন কেনার টাকা চেয়ে না পেয়ে স্ত্রীকে মারপিটে গুরুতর আহত করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে স্বামী। পুলিশ ৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের দরিয়াপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন বুধবার বিকেলে ওইগ্রামের এলাহী বক্সের মাদকাসক্ত পুত্র মামুন (২৮) তার স্ত্রী শাহিদার কাছে হেরোইন কেনার জন্য টাকা চায়। স্ত্রী টাকা না দিলে মামুন শাহিদাকে বেদম মারপিটে গুরুতর জখম করে বাড়ি থেকে বের হয়ে যায়। ঘটনার পর সন্ধ্যায় পার্শ্ববর্তী একটি আমবাগানে গলায় দড়ি লাগানো মামুনের লাশ ঝুলে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়।



















