ads

শনিবার , ১১ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর লাশের খবরে এলাকায় তোলপাড়

খবর টি পড়েছেন : ২০৮
বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর লাশের খবরে এলাকায় তোলপাড়
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ইয়ানুর রহমান, যশোর : বেনাপোল সীমান্তের আতঙ্কিত পল্লী পুটখালীর দৌলতপুর সীমান্তে অজ্ঞাত এক নারীকে ধর্ষনের পর হত্যা করে তার লাশ গায়েব করেছে দূর্বত্তরা। স্থানীয়দের গুঞ্জন, পোর্ট থানা পুলিশের সহযোগিতায় লাশ গায়েব করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখলেও সন্ধ্যা ৬ টার পর থেকে তার লাশ পাওয়া যায়নি।

Shamol Bangla Ads

পুলিশ বলছে, মিথ্যা খবরে ৭ঘন্টার নিঃফল অভিযান চালিয়েও লাশের কোন সন্ধান পাওয়া যায়নি।
বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফফার সরদার বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় জানান, বিকালে দৌলতপুর গ্রামে এক দলীয় নেতা আমার কাছে ফোন করে জানান বুধবার এক নারী ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোলে এসেছিলো। এসময় পাচারকারী সেন্টিগেটের সদস্যরা তাকে একা পেয়ে রাতভর ধর্ষণ করায় দুপুরে সে মারা যায়। বিকালে ধর্ষনকারীরা কয়েকজন তাকে ভারতের ইছামতি নদীতে ফেলে দেওয়ার উদ্দেশ্যে গোপনে বাংলাদেশ সীমান্তের দৌলতপুর গ্রামের এক বাগানে রেখে গেছে। এ ধরনের খবর পেয়ে আমি বেনাপোল বন্দর থানা পুলিশকে ফোন করেছিলাম।
এদিকে বিভিন্ন মাধ্যমে দৌলতপুর সীমান্তে ধর্ষনের পর হত্যার খবর পেয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বিকাল সাড়ে ৫টার সময় বেনাপোল বন্দর থানার ওসিকে ফোন দেওয়া হয়। এসময় তিনি জানান এস আই হান্নান শরিফকে লাশ উদ্ধারের জন্য ঘটনা স্থলে পাঠানো হয়েছে।
পর মুহূর্তে এস আই হান্নান শরিফের কাছে ফোন দেওয়া হলে তিনি জানান, হত্যার খবর পেয়ে আমি ঘটনা স্থলে রওনা হয়েছি।
বেনাপোল বন্দর থানা থেকে ঘটনাস্থল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা হওয়ায় পরক্ষনে সন্ধ্যা ৬ টায় এসআই হান্নানকে দ্বিতীয় বার ফোন দিয়ে লাশের বর্ণনা জানতে চাইলে তিনি বলেন থানায় ফিরে এসে বিস্তারিত জানাবেন। এসময় তিনি মৃত্যুর প্রাথমিক কারন জানাতে চাননি। বলেন পরে ফোন দিচ্ছি।
সাড়ে ৬টায় আবারো তাকে ফোন দিলে তিনি বলেন, লাশ খুজে পাওয়া যাচ্ছেনা। এতে সাংবাদিকসহ স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে। এলাকায় গুঞ্জন চলছে ২ লাখ টাকার বিনিময়ে পুলিশের লাশ গুম করার অনুমতি দেওয়া ঠিক হয়নি। ধারনা করছেন লাশ গায়েবের পিছনে পুলিশের সহযোগীতা রয়েছে।
এ ব্যাপারে রাত ৮টা ৪মিনিটের সময় বেনাপোল পোর্ট থানার এসআই হান্নান শরীফের কাছে আবারো জানতে চাইলে তিনি বলেন, অনেক খোজাখোজি করার পরও তিনি লাশের সন্ধান পাননি। ১৮ বছর চাকুরির জীবনে এটাই প্রথম মিছ হলো।
স্থানীয়দের গুঞ্জন পুলিশ নগদ অর্থ লেনদেনের মাধ্যমে লাশ গায়েবে সহযোগিতা করেছে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পত্রিকায় লিখে দেন পুলিশ টাকার বিনিময়ে হত্যাকারীদের লাশ গায়েবে সহযোগিতা করেছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার রাত ৯টা ৭মিনিটে বেনাপোল বন্দর থানা পুলিশের ওসি অপুর্ব হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সংবাদ পাওয়া মাত্র লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দীর্ঘ ৭ঘন্টা অভিযান চালিয়েও লাশের কোন হদিশ মেলেনি। সন্ধান দাতাদের সাথে যোগাযোগ করে কোন সত্যতা পাওয়া যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মহাদেবপুরে হেরোইন কেনার টাকা না পেয়ে স্ত্রীকে মারপিট… পরবর্তী সংবাদ হরিপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ : আহত ২০

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads