ads

শনিবার , ১১ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ২০৮
হোসেনপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার টান সিদলা গ্রামের আবুল মেম্বারের শিশুপুত্র আনন্দ (০৪) ও উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের মাফিকুলের শিশুপুত্র রামিম মিয়া (০৩) সহপাঠিদের সাথে তাদের বাড়ির পাশের পুকুরে পড়ে খেলা করার সময় হঠাৎ পানিতে পড়ে যায়। স্থানীয়রা দু জনকেই সজ্ঞাহীন অবস্থায় হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Shamol Bangla Ads

হোসেনপুরে এক গৃহিনীর ৩ সন্তান প্রসব ঃ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

কিশোরগঞ্জের হোসেনপুরে এক গৃহিনী পরপর তিন সন্তান প্রসব করায় এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিন শিশু সন্তানকে দেখতে শতশত উৎসুখ জনতা হাসপাতালে ভীড় করলে কতৃপক্ষ তা সামাল দিতে হিমসিম খেতে হয়। জানাযায়,গতকাল শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাধখলা গ্রামের কৃষক আশরাফুল ইসলামের স্ত্রী ঝুমা আক্তার (২৫) প্রসব ব্যাথা নিয়ে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি ওয়ার্ডে ভর্তি হওয়ার কিছুক্ষন পর নরমাল ডেলিভারিতেই একে একে দুই ছেলে ও এক মেয়েসহ তিন সন্তান ভুমিষ্ট হয়। বর্তমানে তিন সন্তানেই সুস্থ আছে। শিশুদের পিতা মাতা তাদের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। ডেলিভারিতে সহায়তা করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হেলাল উদ্দিন ও নার্স জান্নাতুল ফেরদৌস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইদহের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষ এক… পরবর্তী সংবাদ পুলিশ সদস্যকে লাঞ্ছিত করায় ভুয়া সাংবাদিক আটক

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads