ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে ২ সহোদর খুন হয়েছে। শুক্রবার সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহতরা হলো সরাফত আলীর দুই ছেলে তোফাজ্জাল (৪০) ও স্বপন(৩০)।

নান্দাইল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নান্দাইলের খারুয়া ইউনিয়নের রাজবাড়ীয়া গ্রামে ২ প্রতিবেশীর মাঝে জমিতে পানি দেয়া নিয়ে বেশ কিছুদিন আগে থেকে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে এ নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরো এক জনের মৃত্যু হয়। আহত হয় আরো ৩ জন। পুলিশ ঘটনাস্তলে পৌছে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।




