ads

শনিবার , ১১ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে চোলাই মদ খেয়ে ৩ দিনে ৩ জনের মৃত্যু : অসুস্থ্য ৮

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০১৪ ৯:৪৪ অপরাহ্ণ
মহাদেবপুরে চোলাই মদ খেয়ে ৩ দিনে ৩ জনের মৃত্যু : অসুস্থ্য ৮

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে চোলাই মদ পানে আরো একজনের মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর শনিবার উপজেলার ভীমপুর ইউনিয়নের তেজপাইন গ্রামের রাইকান্ত মন্ডলের ছেলে শীতেন্দ্রনাথ মন্ডল (৩২) চোলাই মদ খেয়ে অসুস্থ্য হয়ে পড়লে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে চোলাই মদ খেয়ে অসুস্থ্য হলে একই এলাকার রসুলপুর গ্রামের মৃত বুলু পাহানের ছেলে উপেন পাহানকে (৩৩) ৯ অক্টোবর এবং যদু পাহানের ছেলে বালকচাঁদ পাহানকে (৩৫) ১০ অক্টোবর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এ মদ পানে গত ৩ দিনে ৩ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই মদ পানে আরো ৮ জন অসুস্থ্য অবস্থায় রয়েছে বলে স্থানীয়রা জানায়। নওহাটা মোড় পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আব্দুল হান্নান, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র ও স্থানীয় বাসিন্দারা জানান, লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ওই তিন যুবকসহ ১০/১২ জন যুবক এক সাথে চোলাই মদ পান করে। এদের মধ্যে রসুলপুর গ্রামের মাল পাহান (৩২) ও নির্মল পাহানসহ (৩৫) ৮ জনের মত অসুস্থ্য অবস্থায় রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে।

Need Ads