পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে গতকাল শনিবার ধাপেরহাট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিবরনে জানা গেছে, ওই দিন সকালে চতরা ইউনিয়নের সন্দলপুর গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র আফতাব হোসেন (৩৫) ধাপেরহাট থেকে সিএনজির সামনে বসে হাত বের করে পলাশবাড়ি যাওয়ার পথিমধ্যে রংপুর গামী একটি নৈশ কোচ সিএনজিটিকে ঘেষে যাবার সময় তার হাতে প্রচন্ডভাবে আঘাত করে। এতে তার ডান পার্শ্বের কব্জিসহ হাত ছিড়ে যায়। এতে আফতাবের প্রচুর রক্তক্ষরন হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়। ভর্তির পর থেকে আফতাব শুধু সকলের কাছে অনুরোধ করে বলেছে আপনারা শুধু আমার মাকে এনে দেন। আমি শুধু তাকে একবার দেখতে চাই। বাড়িতে সংবাদ দিলে তার মা হাসপাতালে আসার আগেই সে মারা যায়। উল্লেখ্য ঈদুল আজহা পরবর্তী পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোট ৬ জনের প্রানহানীর ঘটনা ঘটেছে।




