ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‌‘আজকের তারুণ্য’র হুইল চেয়ার পেলো অসহায় বৃদ্ধা জবেদা খাতুন

মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ

‘সব দায়িত্ব রাষ্ট্রের নয়, কিছু আমার, কিছু আপনার’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বরাবরের মতো এবারও এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’। ৩১ জানুয়ারি শুক্রবার দুপরে শহরের চাপাতলী এলাকায় দুর্ঘটনায় আহত বিধবা জবেদা খাতুনকে সংগঠনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

জবেদা খাতুন বলেন, কিছুদিন আগে একটি দুর্ঘটনায় আমি অচল হয়ে পড়ি। হাঁটতে পারি না। হুইল চেয়ারটি পেয়ে আমার খুব উপকার হল। আমি সংগঠনটির মঙ্গল কামনা করি।

‘আজকের তারুণ্য’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম রতন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির স্টাফ রিপোর্টার ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। ওইসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি রুবেল মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক জনি মিষ্টার, সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন সম্পদ, সহ সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, সদস্য স্বাধীন মিয়া, জিহাদ হোসেন, রাহাত হোসেন, বৃষ্টি আক্তার, শান্তা প্রমুখ ৷

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!