ads

বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে গলায় গামছা পেঁচানো অবস্থায় এক বৃদ্ধর লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৭৯
বালিয়াডাঙ্গীতে গলায় গামছা পেঁচানো অবস্থায় এক বৃদ্ধর লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আধারদিঘী মিশনের অদুরে পাকা রাস্তায় বৃদ্ধ আবুল হোসেন (৬০) গলায় গামছা পেঁচানো অবস্থায় নিহতের লাশ  মঙ্গলবার দিবাগত রাত ২টায় স্থানীয় থানা পুলিশ উদ্ধার করেছে। এঘটনায় নিহতেন নিজ সন্তান উজ্জল হোসেন (২৫) জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বেলহাড়া গ্রামের মরহুম ভজো মোহাম্মদের ছেলে বৃদ্ধ আবুল হোসেন অসুস্থ্যতার চিকিৎসা নিয়ে রংপুর হতে গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় ডাঙ্গী বাজারে পৌছার পর তার ছেলে ভ্যান চালক উজ্জল হোসেনের সঙ্গে বাড়ী ফেরার পথে আধারদিঘী মিশনের অদুরে পৌছালে বৃদ্ধ আবুল হোসেনের গলায় গামছা পেঁচানো অবস্থায় রহস্যজনক হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পথচারীরা ঘটনাস্থলে নিহত আবুল হোসেনের লাশের পাশে তার ছেলে ভ্যান চালক উজ্জলকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং নিহতের ছেলে উজ্জলকে অজ্ঞান অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে পুলিশ পাহারায় সে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ গতকাল নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এব্যপারে বালিয়াডাঙ্গী থানায় হত্যা মামলা দায়ের হয়।
বালিয়াডাঙ্গী থানার ওসি আমিনুল ইসলাম নয়া দিগন্তকে জানিয়েছেন, প্রার্থমিকভাবে আলামত ও জিজ্ঞাসাবাদে নিহতের ছেলে উজ্জল হোসেন তার পিতাকে হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে গ্রেফতারকৃতের নিকট থেকে তথ্য উদ্ধার করা হয়েছে , এঘটনায় নিহতের ছেলে ভ্যানচালক উজ্জল জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে মামলাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জমে উঠেছে দূর্গোৎসব পরবর্তী সংবাদ বগুড়ায় প্রকাশ্যে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads