ads

বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় প্রকাশ্যে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

খবর টি পড়েছেন : ২১৫
বগুড়ায় প্রকাশ্যে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বগুড়া সংবাদদাতা : বগুড়ায় প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা পৌনে তিনটায় বগুড়া শহরের রাজাবাজার এলাকায় দত্ত স্টোরের সামনে এই হত্যাকান্ড সংঘটিত হয়। নিহত জেলহ্জ্ব ওরফে জিয়া (৪২) বগুড়া শহরের ধরমপুর এলাকার রইচ উদ্দিনের ছেলে। তিনি পেশায় স্বর্ন শিল্পী শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৬-৭ জন দুর্বৃত্ত রাজাবাজারের ভিতর থেকে  জেলহজ্বকে ধাওয়া করে। তিনি দত্ত স্টোরের সামনে এসে রাস্তায় পড়ে যায়। পরে দুর্বৃত্তরা শত-শত লোকজনের সামনে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী সুত্রে জানাগেছে জায়গা জমি নিয়ে এলাকায় জেলহজ্বের সাথে তার চাচাতো ভাই মিজুর বিরোধ চলে আসছিল। এর জেরধরে জেলহজ্বের বিরুদ্ধে মামলা হয়। জেলহজ্বও বাদী হয়ে মিজুর বিরুদ্ধে একটি মামলা করে। এছাড়াও মিজুর বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। কয়েকদিন আগে জেলহজ্ব মিজুর এক সহযোগিকে ছুরিকাঘাত করে। পুলিশ নিহতের হাতে থাকা একটি মামলার কপি উদ্ধার করেছে।  সদর পুলিশ ফাঁড়ির টিএসআই মঞ্জুরুল হক ভুঞা জানান ধারনা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত মামলা মোকর্দ্দমার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বালিয়াডাঙ্গীতে গলায় গামছা পেঁচানো অবস্থায় এক বৃদ্ধর লাশ… পরবর্তী সংবাদ কাঠালিয়ায় সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশের উপর…