ads

বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাঠালিয়ায় সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশের উপর পরিকল্পিত ভাবে হামলা

খবর টি পড়েছেন : ২৫১
কাঠালিয়ায় সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশের উপর পরিকল্পিত ভাবে হামলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝালকাঠি প্রতিনিধি :  ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া বাজারে মঙ্গলবার দুপুরে গাছের চারা রোপন করাকে কেন্দ্রে করে ২ গ্রুপের সংর্ঘষ থামাতে গিয়ে সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশের উপর পূর্ব পরিকল্পিত হামলার শিকার হযেছেন। তাকে মারাত্বকভাবে কুপিয়ে ও পিটিয়ে  যখম করে। খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশের একটি দল আহত সাংবাদিক কে উদ্ধার করে আমুয়া হাসপাতালে ভর্তি করে। উলে­খ্য গত মঙ্গলবার দুপুরে একই এলাকার মোঃ নজরুল ইসলাম ও জাহাঙ্গীরের সাথে গাছের চারা লাগানো কে কেন্দ্রে করে সংর্ঘষ বাধে এ সময় সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ সংর্ঘষ থামাতে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে ভুমি দস্যু ও মামলাবাজ মোঃ ছালাম সিকদার (মাধববাবু)র পরিকল্পনায় সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশের কুপিয়ে, পিটিয়ে ও কামড়িয়ে শরীরের বিভিন্নস্থানে মারত্বক যখম করে। এ সময় সাংবাদিকের বড় ভাই নজরুল ইসলাম, মা মোসাঃ নুরভানু বেগম, ভাবী আখি ইসলাম গুরুতর আহত হয়। আহতদের ৩ জনকেই আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দিকে প্রতিপক্ষ নিজেরা বাচার জন্য জাহাঙ্গীর, স্ত্রী তানিয়া ও নাঈম বরিশাল শেরেইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এ ব্যাপারে আমুয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাফর আলী খান জানান, সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন এর অবস্থা প্রথমে খুবই খারাপ ছিলো তার মাথায় একটি বড় ধরনের আঘাত ছিলো যা বড় ধরনের সমস্যা হতে পারে। অপর দিকে তানিয়ার হাতের রগ কেটে যাওয়ায় তাকে বরিশালে নিলে নিতে পারে আর না হলে এখানে ও চিকিৎসা নিতে পারে পরে বলে পরামর্শ দেয়। পরে তারা আমুয়া হাসপাতাল থেকে বরিশাল নিয়ে যায়। বর্তমানে ছালাম সিকদার সংবাদিকের পরিবার ও আত্বীয়-স্বজনকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকী দিয়ে আসছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কাঠালিয়ায় আহত সাংবাদিক এর খোজ খবর নিলেন উপজেলার নেতৃবৃন্দ

Shamol Bangla Ads

 ঝালকাঠির কাঠালিয়ায় ২ পক্ষের মারামারি থামাতে গিয়ে পূর্বে পরিকল্পিত ভাবে সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ কে কুপিয়ে আহত করার পরে আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল কাঠালিয়া উপজেলা (প্যানেল চেয়ারম্যান) ভাইস চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  মোঃ আখতার হোসেন নিজাম মিরবহর, আমুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, সাধারন সম্পাদক মোঃ জিয়া ইসলাম মিরবহর ও মোঃ স্বপনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা আহত সাংবাদিকের খোজ খবর নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বগুড়ায় প্রকাশ্যে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা পরবর্তী সংবাদ আমতলীতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক কর্মশালা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads