সিরাজগঞ্জ প্রতিনিধি : আগামী ৩০ সেপ্টেম্বর থেকে সারা দেশের সাথে সিরাজগঞ্জেও শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা। তাই শহর এবং জেলার বিভিন্ন পুজা মন্ডপ গুলোকে বর্ণিল সাজে সজ্জিত করে তোলা হচ্ছে। শহরের প্রধান সড়ক গুলোতে চলছে আলোক সজ্জার কাজ। আর প্রতিমা তৈরীর কারিগররা দিন রাত কাজ করে যাচ্ছে। মাটির কাজ শেষে এখন শুধু অপেক্ষা রং তুলির শেষ আঁচরের। তবে প্রতিমা তৈরীর কারিগরদের অভিযোগ বংশ পরমপরায় তারা এ কাজে জড়িত থাকলেও প্রতিমা তৈরীর উপকরনের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রতিমা বিক্রি করে তারা পাচ্ছেন না। এদিকে এ বছর সিরাজগঞ্জ জেলায় ৪৫০ টি পুজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়ে সংশি¬ষ্ট সুত্র। টানা প্রায় ১ মাসের বন্যায় ক্ষতির প্রভাব পড়লেও এবং প্রতিমা তৈরীর কারিগরদের ন্যায্যমূল্য নিয়ে অভিযোগ থাকলেও সারা দেশের মত সিরাজগঞ্জে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপুজা শান্তি পূর্ণভাবে ভাবে উদযাপনের প্রস্তুতি চলছে। মন্ডপে মন্ডপে সাজ সজ্জা। আর প্রতিমার তৈরীর মাটির কাজ প্রায় শেষে করে ফেলেছে প্রতিমা তৈরীর কারিগররা। অনেক জায়গায় চলছে রং তুলির কাজ। দুর্গা পূজা সুন্দর ও নির্বিঘœ করতে জেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতির পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও চলছে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি। তবে বন্যার কারনে পূজার খরচ সীমিত করনের পাশাপশি ক্ষতিগ্রস্তদের বাড়তি সহযোগিতা দেয়ার কথা জানিয়েছেন কয়েকটি পূজা কমিটির নেতৃবৃন্দ।পুলিশ সুপার এস এম এমরান হোসেন বলেন আসন্ন শারদীয় দুর্গা পূজা ও পবিত্র ঈদুল আযহা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘœ ও শান্তি পূর্ণ করতে ইতোমধ্যে যাবতীয় প্রস্ততী সম্পন্ন করা হয়েছে। তিনি আরো জানান,স্বাভাবিক নিরাপত্তা বিধানের পাশাপাশি বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। থাববে টহল পুলিশ। এছাড়া সাদা পোষাকের পুলিশ সার্বিক বিষয়ে কঠোর নজর দারী রাখবে। শান্তি র্শংখলা ভঙ্গ কারীকে কোন মতেই ছাড় দেয়া হবেনা আর এ জন্য ২৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত পুলিশ বিভাগের সকল সদস্যের ছুটি বাতিল করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট পালপাড়া গ্রামের বাবলু পাল জানান, তিনি এ বছর ৩৫টি দুর্গাপ্রতিমা তৈরী করছেন। তিনি আরো জানান, বাবÑদাদার আমল থেকে প্রতিমা তৈরী করে আসছি। মানুষ শুধু ভাল প্রতিমা চায় কিন্ত ভাল দাম দিতে চায় না। আগের তুলনায় প্রতিমা তৈরীতে খরচ বেড়েছে কিন্ত সেই তুলনায় মুজুরী বাড়েনী ।পরিবারের সব সদস্য মিলে কাজ করায় কিছুটা পোষায় এবং আনন্দ পাওয়া যায় ফলে এই পেশা ছাড়তে পারিনা। একই গ্রামের রামচন্দ্র পাল জানান, প্রতি বছরের মত এবছর তিনি ১৭টি প্রতিমা তৈরী করছেন। রং, সুতলী,বাঁশ,পাট এবং প্রতিমা তৈরী করার জন্য বিশেষ মাটির দাম সহ প্রতিমা তৈরীর উপকরনের দাম বৃদ্ধি পাওয়ায় পরিশ্রম অনুযায়ী মুজুরীতে পোষায় না। জাতীগত ব্যবসা তাই ছড়াতে পারি না। তিনি আরো বলেন, এটা একটা শিল্প মনে করি এবং প্রতিমা তৈরী একটা নেশা তাই ছাড়তে পারিনা। তিনি আরো জানান প্রতিমা তৈরীর প্রকৃত মূল্য কেও দিতে চায়না। প্রতিটি প্রতিমা তিনি গড়ে ১০ হাজার টাকা করে বিক্রির অর্ডার নিয়েছেন বলে জানান। প্রায় দেড়শ’ বছরের পুরানো সিরাজগঞ্জ শহরের শ্রী শ্রী কালি বাড়ীÑরাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি জীবন কুমার সুত্রধর জানান, বন্যার কারনে পূজা আনন্দ অনেকটা সীমিত করা হয়েছে পাশাপশি বন্যায় ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহযোগিতা দেয়া হবে। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুকান্ত সেন জানান, জেলায় ইতোমধ্যেই দুর্গা পুজার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এ বছর ধর্মবর্ণ নির্বিশেষে দূর্গাপূজা উদযাপন অনেকটা আনন্দের মধ্যে উদযাপন করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তিনি আরো জানান, বন্যার কারনে আমাদের পূজার আনন্দ অনেকটা কাটছাট করা হয়েছে। পুজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বস্ত্র বিতরন সহ বিভিন্ন সহযোগীতা করা হবে বলে। এ বছর সিরাজগঞ্জ জেলায় ৪৫০ টি পুজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।

শিয়ালকোলে হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন ঃ সেলিনা বেগম স্বপ্না

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে জাতীয় সংসদ এর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা সেলিনা বেগম স্বপ্না এমপি মাদ্রাসাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা সবুজ সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক জামাল উদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে গড়ে এই ধমীয় শিক্ষা প্রতিষ্ঠানটিতে শতাধিক শিক্ষাথী ধর্মিয় শিক্ষা গ্রহন করবেন। এর আগে বড় হামকুরিয়া কবরস্থানের নব-নির্মিত প্রবেশ পথ উদ্বোধন করেন সাংসদ সেলিনা বেগম স্বপ্না।
উল্লাপাড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদ
বাতিলের দাবিতে পোস্টারিং, সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা কামাল ওরফে বুকল এর মুক্তিযোদ্ধা সনদ ভূয়া উল্লেখ করে তা বাতিলের দাবিতে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে পোষ্টার সাটানো হয়েছে। শুক্রবার উপজেলার বিভিন্ন সরকারী অফিস ও সীমানা প্রাচীরের গায়ে এগুলো লাগিয়ে দেয়া হয়েছে। পোস্টারে লেখা হয়েছে “মোস্তফা কামাল বকুলের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল কর”। একই সঙ্গে একই উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের বাসিন্দা (বর্তমানে অবসরপ্রাপ্ত) মোঃ গোনজের আলী ওরফে সেলিম এর সনদও যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাবি উঠেছে। উল্লেখ্য এ দুটি কর্মকর্তার বিরুদ্ধে ভূয়া মুক্তিযোদ্ধা সনদ দেখিয়ে সরকারী ভাবে নানা সুযোগ সুবিধা ভোগ করছে এমন একাধিক লিখিত অভিযোগ সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্মকর্তাদের কাছে দেয়া হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোন প্রকার তদন্ত করা হয়নি। উল্লাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী খোরশেদ আলম জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করা অত্যাবশ্যক। কার্যক্রম শুরু হলে যেসব মুক্তিযোদ্ধাদের সনদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আমরা সেগুলো তুলে ধরব। প্রশাসনিকভাবে সুষ্ঠ তদন্ত করা হলে উক্ত কর্মকর্তা দজনের মুক্তিযোদ্ধা সনদ যথার্থ কিনা তা প্রমাণিত হবে। গাড়াদহ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আমরা শুনেছি, মোঃ গোনজের আলী মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেনি। যদি কোথাও করে থাকেন তা হলে তদন্তেই তা প্রমানিত হবে। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মনিজা মোমেন বলেন, ইতিপূর্বে এই বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে একাধিক জায়গায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এই ভুয়া সনদ বাতিলের জন্যও অভিযোগ করা হয়েছে। এর মধ্যে একজন কর্মকর্তা ভুয়া সনদ প্রতিষ্ঠা করে চাকুরীর মেয়াদ বৃদ্ধি সহ অস্বচ্ছল মুক্তিযোদ্ধা হিসেবে সরকারী ভাবে দেয় মুক্তিযোদ্ধা ভাতাও গ্রহন করছেন। গোপনে তদন্ত হলেও অদৃশ্যের কারনে তারা বেঁচে যাচ্ছেন। এ বিষয়ে সঠিক ভাবে তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। এ বিষয়ে সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা কামাল নিজেকে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে বলেন, এলাকার কিছু স্বার্থন্বেষী জনগন আমার সন্মান ক্ষুন্ন করার জন্য আমার বিরুদ্ধে পোষ্টারের মাধ্যমে নানা প্রপাগান্ডা ছড়াচ্ছে। এ বিষয়ে গোনজের আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তাড়াশে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত
তাড়াশে পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে গৃহবধু ৪ সন্তানের জননী মালেকজান বেগম (৫৫)। গ্রামবাসি সুত্রে জানাগেছে, উপজেলার সগুনা ইউনিয়নের সবুজপাড়া গ্রামের নুর বক্সের স্ত্রী ৪সন্তানের জননী মালেকজান পারিবারিক কলহের জের ধরে স্বামীর উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেযে গত বৃহস্পতিবার আত্মহত্যা করে। গৃহবধুর লাশ গতকাল শুক্রবার দাফন করা হয়েছে। থানা পুলিশ বিষয়টি জানেন বলে জানাগেছে। এ ঘটনাকে অনেকেই পারিবারিক কলহ না বলে তার পেটের পীড়ায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন বলেও অবহিত করেছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ব্যাক্তি জানান, স্বামী ও তার ছেলেদের স্ত্রীর সঙ্গে প্রায় মালেকজানের ঝগড়া হত। এর জের ধরেই সে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ইউপি সদস্য আল মামুন জানান, সে অনেক দিন ধরে পেটের প্রীড়ায় বুগছিলেন তার পেটের ব্যথ্যা সহ্য করতে না পেরে সে গ্যাস ট্যাবলেট খেয়ে মারা যায়। তার লাশ দাফন করা হয়েছে।
শাহজাদপুরে মেসার্স আব্দুল হামিদ সিএনজি ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন
গতকাল শুক্রবার বিকেলে নবনির্মিত শাহজাদপুরের আব্দুল হামিদ সিএনজি ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হামিদ এর সভাপতিত্বে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সিএনজি স্টেশনের শুভ উদ্বোধন করেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নিয়ামুল ওয়াকিল খাঁন আড়ং, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, মাসুদুল হাসান মাসুদ, নিয়ামুল নাসির হিরণ, মাহমুদুল হাসান স্বজল, মারুফুল হাসান স্বরূপ, আওয়ামীলীগ-বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যাবসায়ীক ও পরিবহন মালিক-শ্রমিক নের্তৃবৃন্দ। উল্লেখ্য এ সিএনজি ফিলিং স্টেশনটি চালু হওয়ায় শাহজাদপুর, ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, টাংগাইল, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুষ্টিয়া, যশোহর, খুলনা, সাতক্ষিরা, বরিশালগামী বাস-কোচ-মাইক্রো-প্রাইভেটকার-টেম্পু-বেবীসিএনজি যাতায়াতে জ্বালানী খরচ সাশ্রয় হবে। ফলে এ অঞ্চলের পরিবহন ব্যয় কমে আসবে।
সিরাজগঞ্জে স্কুল ছাত্র হত্যা মামলার প্রধান আসামী ঢাকা থেকে গ্রেপ্তার
সিরাজগঞ্জ শহরে দু’মহল্লার বিরোধের জেরধরে সংঘর্ষে নিহত সয়াগোবিন্দ মহল্লার স্কুল ছাত্র ইমরান হোসেন (১৮) হত্যা মামলার প্রধান আসামী রুহুল আমিন সোহাগকে (১৬) পুলিশ ঢাকা থেকে গ্রেপ্তার করেছে। সে শহরে দিয়ারধানগড়া মহল্লার বাসিন্দা ও ট্রাক শ্রমিক ইউনিয়েরন সাধারন সম্পাদক নুরুল ইসলাম মুন্সীর ছেলে। সদর থানার উপ পরিদর্শক মানিকুল ইসলাম মোবাইলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। তাকে সিরাজগঞ্জ সদর থানায় নিয়ে আসা হচ্ছে। সে ইমরান হত্যা মামলার এজাহারভূক্ত ৩ নম্বর আসামী। তার আঘাতেই ইমরানের মৃত্যু হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ্য রয়েছে। প্রসঙ্গত, ১৫ সেপ্টেম্বর দুপুরে শহরের দিয়ারধানগড়া ও সয়াগোবিন্দ মহল্লার সংঘর্ষ চলাকালে ফালার আঘাতে সয়াগোবিন্দ মহল্লার ইকবাল খান কুন্নু’র ছেলে ও সিরাজগঞ্জ ভোকেশনাল স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেনীর ছাত্র ইমরান হোসেন খুন হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
সিরাজগঞ্জে ইমরান হত্যাকারী আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত
সিরাজগঞ্জে মেধাবী স্কুল ছাত্র ইমরান হত্যাকারী আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে এক মানববন্ধব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে ইমরানের বিদ্যাপিঠ সিরাজগঞ্জ ভোকেশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সংগঠন আয়োজিত মানববন্ধনে শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, ইমরানের মহল্লার জনসাধারন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করে। মানববন্ধব চলাকালে বক্তারা অবিলম্বে ইমরানের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য ঃ গত ১৫ সেপ্টেম্বর গ্রাম্য বিরোধের জের ধরে পৌর এলাকার সয়াগোবিন্দ ও দিয়ারধারগড়া মহল্লার মধ্যে সংঘর্ষের ঘটনায় সয়াগোবিন্দ মহল্লার দরিদ্র ইকবাল খান কুন্নুর ছোট ছেলে ও সিরাজগঞ্জ ভোকেশনাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেনীর মেধাবী ছাত্র ইমরান হোসেন ফলার আঘাতে গুরুতর আহত হবার পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তির পর মারা যায় এবং এ ঘটনায় মামলা দায়ের হয়।
সিরাজগঞ্জের শিয়ালকোলে জলাশয়ে মৎস্য অবমুক্তকরন কর্মসূচির উদ্বোধন
২০১৪Ñ১৫ অর্থবছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সিরাজগঞ্জের বিভিন্ন জলাশয়ে মৎস্য অবমুক্তকরন কর্মসূচির উদ্বোধন কর হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শিয়ালকোলের ব্রক্ষখোলা মৎস্য অভয়াশ্রমে মৎস্য অবমুক্ত করার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা সেলিনা বেগম স্বপ্না এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাত্তার শিকদার, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মহর আলী, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামাল আকন্দ, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক গোলাম আজম তালুকদার বাবলু, যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য শহিদুল আলম, ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা সবুজ সরকার, যুবলীগ নেতা আল আমিন, কামাল হোসেনসহ মৎস্য অধিদপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগ ও এর অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
কৃষি অফিসারের হস্তক্ষেপে এক হাজার হেক্টর জমির ফসল নষ্টের হাত থেকে রক্ষা
সিরাজগঞ্জের তাড়াশে সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী সরকারী খালের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়ে শের মাহমুদ নামে এক ব্যক্তি বসতবাড়ী নির্মাণ করায় খালের আশপাশের প্রায় এক হাজার হেক্টর জমির ফসলি ধান ও সবজি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়ে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্তরা কৃষি অফিসে লিখিত অভিযোগ দেবার পরপরই কৃষি অফিসার সাইফুল ইসলাম থানা পুলিশ নিয়ে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে গিয়ে খালের মুখটি অবমুক্ত করেন। এতে করে এক হাজার হেক্টর জমির ফসল রক্ষায় পাওয়ায় প্রায় দুইশ কৃষক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন। স্থানীয় মহিলা ইউপি সদস্য সাকিলা খাতুন ক্ষতিগ্রস্থ কৃষক হালিম মন্ডল, তাইবুর রহমান, মাহবুব, মোঃ আজাদ আলী জানান ওই গ্রামের শের মাহমুদ সরকারী খালের নিস্কাশনের মুখ দখল করে বাড়ী নির্মান করায় তাদের এক হাজার হেক্টর ফসলের জমি পানির নিচে তলিয়ে যায়। তাড়াশ কৃষি অফিসার সাইফুল ইসলাম জানান, অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশের সহযোগিতায় রাত সাতটার দিকে খালের মুখ কেটে দেয়া হয়েছে। আশা করছি দ্রুত পানি নেমে গেলে ফসলগুলোর ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।




