পীরগঞ্জ রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে আমদানি নিষিদ্ধ পেথেড্রিন ইনজেক রাখার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পিতা ও পুত্রকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর শনিবার তাদের ওই দন্ড দেওয়া হয়।
ঘটনার বিবরনে জানা গেছে, চৈত্রকোল ইউনিয়ন সদরে মৃত্যু হাবিবুর রহমানের পুত্র তোফাজ্জ্বল হোসেন (৪০) ও তোফাজ্জ্বল হোসেনের পুত্র শামিম মিয়া (২৬) দীর্ঘদিন থেকে পেথিড্রিন ইনজেকশন ব্যবহার ও বিক্রি করে আসছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদ পেয়ে ভেন্ডাবাড়ি পুলিশ ফাড়ি ইনচার্জ শাহিনুর আলম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গত শুক্রবার রাত্রে অভিযান চালিয়ে পেথিড্রিন ইনজেকশন সেবন অবস্থায় ও ১০০ পিস পেথিড্রিন ইনজেকশন সহ পিতা পুত্রকে গ্রেফতার করে গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট এটিএম জিয়াউল ইসলামের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ও গ্রেফতারকৃতদের রংপুর জেল হাজতে প্রেরন করা হয়। পিতা পুত্র এক সাথে পেথিড্রিন ইনজেকশন ব্যবহারের খবর ছড়িয়ে পড়লে উপজেলা সদর সহ আশেপাশের এলাকায় মুহুর্তেই তা টক অব দ্যা উপজেলায় পরিনত হয়।
দৈনিক যুগের আলোর রাজিবপুর প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলার
প্রতিবাদে পীরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের প্রতিবাদ সভা

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার দৈনিক যুগের আলোর প্রতিনিধি আলতাব হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে প্রবেশ করে মারপিট ,ক্যামেরা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র তছনছ ও কবি কালী কলাম সম্পাদক এমএ শোয়েব দুলালের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে রংপুরের পীরগঞ্জে উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে অস্থায়ী কার্যালয় বাসষ্ট্যান্ডে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক ও দৈনিক যুগের আলো (বর্ষসেরা) প্রতিনিধি আব্দুল করিম সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য আফজাল হোসেন, লুৎফর রহমান মন্ডল, বেলায়েত হোসেন, আশিয়ার রহমান, আতাউর রহমান সুজন , খন্দকার আল ইমরান, মজুন সরকার, মোস্তাফিজার রহমান রুসেল, জাহিদ মিয়া, সুমন বাবু প্রমুখ। বক্তাগন অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। অন্যথায় পীরগঞ্জ থেকে দুর্বার আন্দোলনের হুমকী প্রদান করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
পীরগঞ্জে দু:সাহসিক ডাকাতির ঘটনায় আরও ১ জন গ্রেফতার
রংপুরের পীরগঞ্জে তুলারামমহাজিদপুর গ্রামের ইউপি সদস্য নুরুল ইসলামের বাড়িতে দু:সাহসিক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বগুড়ার সোনাতলা নামক স্থান থেকে গতকাল শনিবার ওসমান নামের এক ডাকাতকে গ্রেফতার করে পীরগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।
ঘটনার বিবরনে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাত্রে উপজেলা তুলারামমহাজিদপুর বিশ্বরোডের সাথে ইউপি সদস্য নুরু মিয়াকে এলোপাথারী কুপিয়ে ও অন্যান্য সদস্যদের বেঁধে রেখে তাদের সামনে বাড়ির সমস্ত মালামাল চুরির ঘটনায় এলাকাবাসী স্তম্ভিত হয়ে যায়। বিশ্বরোডে টহলরত পুলিশ থাকা সত্বেও এ ধরনের ঘটনায় উপজেলাবাসীর কাছে প্রশ্নের সম্মুখিন হয় ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তড়িঘড়ি করে ওই দিনই শয়েকপুর গ্রামের তাজুল ইসলাম ও ঘোলা গ্রামের বিপুল নামের ২ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেন। অপরদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল শনিবার বগুড়া জেলার সোনাতলার ছোট বালুয়া কারিগর পাড়া থেকে মোবারক আলীর ছেলে ডাকাত ওসমানকে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদ শেষে রংপুর জেল হাজতে প্রেরন করে। নুরু মেম্বরের বাড়ি ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হলো। অপরদিকে নুরু মেম্বর আশংকাজনক অবস্থায় পীরগঞ্জ থানায় চিকিৎসাধীন রয়েছেন।
পীরগঞ্জের কুতুবপুর জামে মসজিদের ভিত্তি প্রস্থর
স্থাপন করেন নুর মোহাম্মদ মন্ডল

রংপুরের পীরগঞ্জে গতকাল শনিবার মিঠিপুর ইউনিয়নের সদরা কুতুবপুর জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপনে কুয়েত প্রবাসী কর্তৃক ৩ লক্ষ টাকা সাবেক সাংসদ বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলের মাধ্যমে প্রদান করা হয়।
জানা গেছে, গতকাল সকালে সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল কুতুবপুর জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে কুয়েত প্রবাসীর পাঠানো ৩ লক্ষ টাকা মসজিদ কমিটিকে প্রদান করেন। এরপর কুয়েত প্রবাসী , নুর মোহাম্মদ মন্ডলের দীর্ঘায়ু ও দেশ জাতীর কল্যানে মোনাজাত করা হয়। এরপর সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল কুতুব এলাকার বিএনপি নেতা কর্মী ও সমর্থক ভাইদের উদ্দেশ্যে এক পথ সভায় বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু আজাদ বাবলু, প্রবীন সাংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোকছেদ আলী সরকার, জামতলা মাদ্রাসার মোহতামিম মাওলানা রেজাউল করীম, আনোয়ার হোসেন রতন, খলিলুর রহমান প্রমুখ। সাবেক সাংসদ তার সংক্ষিপ্ত ওই পথ সভায় বলেন- অবিলম্বে একটি নিরপেক্ষ তত্ববধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের ভোটের অধিকার ও গনতন্ত্র ফিরিয়ে আনার জন্য সকলেই ঈদের পর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।



















