ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদকে আমিরুজ্জামান শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

খবর টি পড়েছেন : ১৯০
পীরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদকে আমিরুজ্জামান শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিরুজ্জামান সুমন নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন তারা হলেন ২৪, রংপুর-০৬ আসনের এমপি স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী, রংপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ছায়াদত হোসেন বকুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, সভাপতি মোতাহারুল হক বাবলু , সাধারন সম্পাদক এ্যাড: মিয়া মো: তাজিমুল ইসলাম শামিম, সাবেক সভাপতি আলহাজ্ব রওশন আরা ওয়াহেদ রানী, সাবেক উপজেলা চেয়ারম্যান (ভার:) মিসেস মোনসেফা পারভীন, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব খলিলুর রহমান মন্ডল, ক্রিড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মকবুল হোসেন সর্দার, সাবেক প্রচার সম্পাদক লুৎফর রহমান মন্ডল, জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক ও দৈনিক যুগের আলো বর্ষসেরা প্রতিনিধি আব্দুল করিম সরকার, সাংবাদিক আতাউর রহমান সুজন প্রমুখ। উল্লেখ্য ২০০৮ সালে ও ২০০৯ সালে বিদ্যালয়টির শিক্ষার্থী জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছেন।

Shamol Bangla Ads

পীরগঞ্জে বিএনপির শান্তিপূর্ন হরতাল পালিত

সংবিধানের ষোড়শ সংশোধনের বাতিলের দাবিতে বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা ২৪ ঘন্টা হরতাল রংপুরের পীরগঞ্জে শান্তি পুর্ণ ভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে ও দুর্যোগ পূর্ন আবহাওয়ার কারনে অফিস আদালতে লোকজনের উপস্থিতি ছিল খুবই কম। দলীয় কার্যালয় ও বিভিন্ন মোড়ে মোড়ে বিএনপির লোকজনদেরকে পিকেটিং করতে দেখা যাচ্ছে। পুলিশ উপজেলা সদরের প্রধান প্রধান ফটকগুলোতে অবস্থান নেয়। সব মিলে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পীরগঞ্জে শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে।

Shamol Bangla Ads

পীরগঞ্জের ভেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান কর্তৃক এবার নিরীহ দম্পতি প্রহারের শিকার

থেমে নেই রংপুরের পীরগঞ্জে আবারও ভেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডল কর্তৃক নিরীহ দম্পতি প্রহারের স্বীকার হয়েছেন মর্মে গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ভেন্ডাবাড়ি ইউনিয়নের বুজুবাড়ি মৌজার কাশিপুর গ্রামে।
অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে , ওই দিন দুপুরে তিন বন্ধু ধলু মন্ডল, মিঠু ও রিজু মিয়া মিলে ধান মাড়াই একটি মেশিন ১ লাখ ৫ হাজার টাকায় ক্রয় করেন। কিন্তু ওই গ্রামের মৃত্যু মকবুল হোসেনের পুত্র মিঠু মিয়ার নামে কাগজ পত্র করা হয়। এতে মিঠু ও রিজু এক জোট হয়ে বলেন এই মেশিনের মালিক আমরা দুই জন এবং এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেনকেও তারা ম্যানেজ করে বিচার দেন। ওই ঘটনায় চেয়ারম্যান উক্ত দিনে ধলুর বাড়িতে এসে বলে ওই মেশিনে তোমার কোন মালিকানা নেই। ধলু ও রমিচা বেগম এতে প্রতিবাদ জানালে মঞ্জুর হোসেন মন্ডল স্বামী ও স্ত্রী দুই জনকেই তাদের সন্তানদের সামনে ব্যাপক প্রহার করেন। স্বামী সঙ্গা হারিয়ে ফেলার পর স্ত্রী রমিচাকে শরীরের বিভিন্ন স্থানে এমনকি অস্পৃশ্য জায়গা গুলোতে লাথি মেরে গুরুত্বর আহত করেন। স্বামী ও স্ত্রী উভয়ের আঙ্গিনার মধ্যে সঙ্গা হারিয়ে ফেললে চেয়ারম্যান ধলুর বাড়ি থেকে চলে যান। এরপর স্থানীয়রা ওই দম্পতিকে মারাতœক আহত অবস্থায় তাদেরকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ওই চেয়ারম্যানের মুঠো ফোনে কথা হলে তিনি এ প্রতিবেদককে বলেন – মেরেছি ভাল করেছি। সরজমিন দেখে রিপোর্ট করেন। আমাকে ফোন দিয়েছেন কেন মিয়া? ভেন্ডাবাড়ি পুলিশ ফাড়ি ইনচার্জ শাহিন তালুকদার জানান, লোক মুখে এ ধরনের কথা শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব। এ প্রতিবেদক গ্রামবাসীকে ইউপি চেয়ারম্যান এ ধরনের ঘটনা বারবার করছে তো আপনারা তার শাস্তির দাবী করছেন না কেন? এ ব্যাপারে গ্রাম বাসী বলেন, গ্রামবাসী আক্ষেপ করে বলেন না বারবার তো নয়, স্বামী, স্ত্রীকে একসাথে মারার ঘটনা এটাই প্রথম। এর আগে উনি একক ভাবে ২০ এর অধীক লোককে মারপিট করেছেন।
খুব শিঘ্রই উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ এমনকি চেয়ারম্যানের দায়িত্ব থেকে বরখাস্তের আবেদনও জানিয়েছেন গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারগুলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্গাপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ পরবর্তী সংবাদ শেরপুর সদর উপজেলা নির্বাচনে সহিংসতার আশংকা বিএনপির

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads