ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্গাপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ

খবর টি পড়েছেন : ২০২
দুর্গাপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এস.এম রফিক, দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনা’র দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে সোমবার বিপদসীমার ১৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
চন্ডিগড়, গাঁওকান্দিয়া, কুলল্লাগড়া, বাকলজোড়া, কাকৈরগড়া, বিশিরিরি ও দুর্গাপুর সদর ইউনিয়নের প্রায় শতাধিক গ্রাম তলিয়েগেছে এতে হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। এসকল এলাকার প্রায় অর্ধেকেরও বেশী আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। আকস্মিক এই বন্যায় কৃষকেরা গরু, ছাগল ও অন্যান্য গৃহস্থালির জিনিসপত্র সরাতে না পারায় পানিবন্দি অবস্থায় দুর্বিসহ জীবনযাপন করছে,এ রিপোর্ট রেখা পর্যন্ত দুর্গাপুর পৌর শহরে বেশীরভাগ স্থানে হাটুপানি দেখাগেছে। অধিকাংশ কাঁচা রাস্তা তলিয়ে যাওযার ফলে নিকটবর্তী বাজার ও উপজেলা সদরে যাওয়া বন্ধ হয়ে গেছে। দুর্গাপুর পৌর শহর রক্ষা বাঁধ হুমকির মুখে রয়েছে। শহরের নিচু এলাকায় এবং সরকারী আবাসন এলাকাগুলোতে পানি ঢুকে পড়েছে। ফেচিয়া গ্রামের কৃষক আব্দুর মতিন জানান, “বন্যার পানি বাড়তে থাকলে আমন ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা কোনভাবেই পুষিয়ে নেয়া সম্ভব নয় কারন কয়েক সপ্তাহ আগেও বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল। বহু কষ্টে বীজ ধান সংগ্রহ করে চারা রোপণ করেছিলাম। এখন ফসল নষ্ট হলে বীজধান সংগ্রহ করা কষ্টসাধ্য হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষথেকে পানি বন্দি মানুষকে কোন প্রকার সহায়তা করার খবর মেলেনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীপুরের মাওনায় টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে শ্রমিক লীগের… পরবর্তী সংবাদ পীরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদকে আমিরুজ্জামান শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত