ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহালয়া’র মধ্য দিয়ে শুরু হলো দূর্গোত্সবের অনুষ্ঠানিকতা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৩, ২০১৪ ২:৩২ অপরাহ্ণ

কুমিল্লায় পৌনে ৭’শতাধিক পূজা মন্ডপে চলছে দূর্গা পুজোর ব্যাপক প্রস্তুতি

durgaতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : শরতের কাশফুলের সাদা শুভ্রতা মনে করিয়ে দেয় বিপদনাশিনী দেবী দূর্গার আগমনী বার্তা। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার মহালয়া’র মধ্য দিয়ে শুরু হলো দূর্গোৎসবের অনুষ্ঠানিকতা। উৎসবকে সামনে রেখে ইতোমধ্যে বিভিন্ন আমেজ বইতে শুরু করেছে। বাঙালী হিন্দু সনাতন ধর্ম্মালম্বীদের সর্ববৃহৎ শরদীয়া দূর্গোৎসব আগামি ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার ষষ্ঠী তিথিতে দেবী দূর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে আর ৪ অক্টোবর শনিবার বিজয়া দশমীর পর প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে শেষ হবে ৫ (পাঁচ) দিনব্যাপী অনুষ্ঠানসূচী’র। সারা দেশের ন্যায় এবারও কুমিল্লায় প্রায় পৌনে ৭’শতাধিক পূজা মন্ডপে চলছে দূর্গাপুজোর ব্যাপক প্রস্তুতি। নর-নারী, তরুণ-তরুণীদের এমনকি বৃদ্ধ-বৃদ্ধারাও দেবীর আর্শিবাদ পাওয়ার আশায় প্রতিজ্ঞায় প্রহর গুন্ছে পুজার এই শুভ লগ্নে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখা ও কুমিল্লার ১৬ উপজেলা র্নিবাহী অফিস সূত্রে জানা যায়- বিগত বছরের ন্যায় এবারও কুমিল্লা জেলায় প্রায় পৌনে ৭শতাধিক পূজা মন্ডপে শারদীয়া দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহানগর এলাকায় ৪৩টি ও আদর্শ সদর উপজেলায় ১৭টি এবং ঘটপূজা ১টি, সদর দক্ষিণে ৩১টি, মুরাদনগর উপজেলায় ১৫১টি, দাউদকান্দি উপজেলায় ৪৯টি, মেঘনা উপজেলায় ৩টি, তিতাস উপজেলায় ৯টি, দেবিদ্বার উপজেলায় ৭১টি, লাকসাম উপজেলায় ৩০টি, চান্দিনা উপজেলায় ৬৪টি, ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৫টি, বুড়িচং উপজেলায় ৩৬টি, চৌদ্দগ্রাম উপজেলায় ২০টি, নাঙ্গলকোট উপজেলায় ৮টি, হোমনা উপজেলায় ৩৮টি, বরুড়া উপজেলায় ৭৯টি, মনোহরগঞ্জ উপজেলায় ১১টি পূজা হচ্ছে।
এদিকে, শারদীয়া দুর্গা উৎসব জমিয়ে তুলেছে প্রতিমা তৈরী মহাব্যস্ত সময় কাটাচ্ছেন কুমিল্লার মৃৎশিল্পীরা। মন্ডপে মন্ডপে প্রতিমা র্নিমাণের কাজ শেষের দিকে। যতই দিন ঘনিয়ে আসছে ততই বিভিন্ন জেলা হতে আগত মৃৎশিল্পীরা নিখুঁত রং তুলিতে দেবীকে অপরুপ সাজে সাজিয়ে তুলছেন। কুমিল্লা কাত্যায়নীকালী বাড়ী, দক্ষিণ ঠাকুরপাড়া কালীগাছতলা, দেশওয়ালী পট্টি ও ছাতিপট্টিতে মূর্তি তৈরীর কারখানাগুলোতে মূর্তি রং করার কাজে মৃৎশিল্পী রাতদিন ব্যস্ত সময় কাটাচ্ছেন। এছাড়াও জেলা ও উপজেলাসহ নগরীর বিভিন্ন বাসা-বাড়ী’র পারিবারিক মন্দির গুলোতে দূর্গা প্রতিমা তৈরী কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা।
অন্যদিকে, পুজো মন্ডপগুলোতে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ হরধুম চলছে এবং অস্থায়ী পূঁজো মন্ডপ তৈরী ও অপরুপ সাজ-সজ্জার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন নগরী’র ফুল ও ডেকোরেটর দোকান গুলোর মালিক ও কর্মচারীরা।
বিজয়পুর হতে আগত মৃৎশিল্পী মধু পাল প্রতিনিধিকে জানান- ফাল্গুন মাসের প্রথমদিকেই দূর্গা প্রতিমা তৈরী করতে কাত্যায়নী কালীবাড়ীতে এসেছি। এ বছর ৮৫টি দূর্গা মূর্তি তৈরী করেছি । এখান থেকে নগরী’র বিভিন্ন পূজা মন্ডপসহ জেলার বিভিন্ন উপজেলা গুলোতে সরবরাহ করছি। এছাড়াও জেলার পার্শ্ববর্তী জেলা বি-বাড়ীয়া, নোয়াখলী, লক্ষ্মীপুর, চাঁদপুর দূর্গা মূর্তি সরবরাহ করা হচ্ছে। তবে, এ বছর দৃষ্টি নন্দন মূর্তি তৈরী করতে দেখা গেছে নগরীর চাঁন্দিকালী বাড়ীর মৃৎশিল্পী নন্দলালকে।

Need Ads