ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কলরোয়ার বাঁশদহের রেউই বাজার-রামের ডাঙ্গার রাস্তা

খবর টি পড়েছেন : ১৯৬
চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কলরোয়ার বাঁশদহের রেউই বাজার-রামের ডাঙ্গার রাস্তা
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

কলারোয়া (সাতক্ষীরা) থেকে আরিফ মাহমুদ :
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার টু রামের ডাঙ্গার কামার বাড়ি পর্যন্ত পাকা রাস্তাটি অসংখ্য স্থানে খানা খন্দ আর ভাঙ্গনের ফলে চলাচলের অনুপযোগী হয়ে বেহাল দশার সৃষ্টি হয়েছে। সরেজমিনে পরিদর্শন করে দেখা গেল প্রায় ২ কিলোমিটার রাস্তাটির অধিকাংশ স্থানে হাটু সমান গর্ত, বড় বড় ভাঙ্গনের সৃষ্টি হয়ে বিপদ সংকুলে পরিনত হয়েছে। দিনের বেলা যেমন তেমন কিন্তু রাতের বেলায় চলতে গেলে প্রানটা রীতিমত হাতের মুঠোয় নিয়ে চলতে হয়। কোন সময় যে কোন দুর্ঘটনা ঘটে বসে। বিশেষ করে রাস্তার অধিকাংশ স্থানে খোয়া পিচ উঠে কার্পেটিংয়ের লেশ মাত্র নেই। এই রাস্তাটি দিয়ে বাঁশদহা, কেঁড়াগাছি ও ঝাউডাঙ্গা ইউনিয়নসহ পাশ্ববর্তী কয়েকটি ইউনিয়নের লোকজন জেলা সদরসহ দেশের অন্যান্য স্থানে যাতায়াত করে থাকে। রাস্তাটির এমন নাজুক অবস্থার কারণে অত্র এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থীদের অনেক সময় নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে , শ্রেণী কক্ষে পৌছাতে বেগ পেতে দেখা গেছে। তাছাড়া এলাকার কৃষকরা তাদের কৃষি পন্য সঠিক সময়ে স্থানীয় হাট বাজার গুলোতে পৌছাতে না পারার দরুন নায্যমূল্য হতে তাদের বঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গিয়াছে। তাই স্থানীয় সংসদ, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি কাছে এলাকার হাজারো ভুক্তভোগী মানুষের প্রাণের দাবী রেউই বাজার টু রামের রাস্তাটির সংস্কারের উদ্দ্যেগ নিয়ে জন দুর্ভোগ থেকে মানুষকে মুক্তি দিবেন।

Shamol Bangla Ads

কলারোয়ায় ভেজাল কৃষিজাত ঔষধ বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

কলারোয়ায় ভেজাল কৃষিজাত ঔষধ বিক্রির অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জানা গেছে, সোমবার দুপুরের দিকে স্থানীয় জনতা হাসপাতাল সড়ক থেকে উপজেলার চন্দনপুর গ্রামের রবিউল ইসলামের পুত্র ইব্রাহিম খলিল উল¬্যাহ (৩৫) কে একটি কোম্পানির কৃষি সংশি¬ষ্ট ঔষধ বিক্রির অপরাধে আটক করে। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে সেখানে তাৎক্ষনিক ভাবে বসা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও অনুপ কুমার তালুকদার আটক ইব্রাহিমকে ২হাজার টাকা জরিমানা করেন। এসময় আটককৃত ওষুধ বিনষ্ট করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা স্বপন কুমার খা, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা শেখ বিপুল হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল হক, কৃষিজাত ঔষধ কোম্পানীর কর্মকর্তা মোজাম্মেল হক, মাহাবুবর রহমান, আ. লতিফ, উপজেলা অফিসের বেঞ্চ সহকারী এমএ মান্নান প্রমুখ।
কলারোয়ায় পশু পালনের উপর প্রশিক্ষণ কর্মশালা

Shamol Bangla Ads

কলারোয়ায় পশু পালনের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কলারোয়া ইসলামী ব্যাংকের পল¬ী উন্নয়ন প্রকল্পের সদস্যেদের নিয়ে ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপজেলার রায়টা আমিনীয়া দাখিল মাদ্রাসার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া ইসলামী ব্যাংকের ম্যানেজার অপারেশন আবিদুর রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, নারায়নপুর রায়টা আমিনীয়া দাখিল মাদ্রসার সহ.সুপার মিজানুর রহমান, ব্যাংক কর্মকর্তা তাওহীদুল ইসলাম, জাহিদুল ইসলাম আব্দুল হামিদ, মনিরুল ইসলাম, জালাল উদ্দীন, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী ব্যাংকের পল¬ী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা কামরুজ্জামান।
প্রতিপক্ষের হামলায় কলারোয়ায় একই পরিবারের ৩জন আহত

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কলারোয়ায় একই পরিবারের ৩জন গুরুতর আহত হয়েছে। জানা গেছে, উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের চাঁদ আলীর পুত্র ওমর আলী (৫৫) ও তার পুত্র নাজমুল হোসেন (২১) এবং ইকরামুল হোসেন (১৮)কে রবিবার সকালে তাদের গ্রামের বাড়ী ইলিশপুর গ্রামে যান। পরে দুপুরের দিকে সেখানে জমিজমা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন প্রতিবেশী হামলা চালালে তারা গুরুতর আহত হন। এসময় স্বজনরা চিকিৎসার জন্য তাদেরকে কলারোয়া হাসপাতালে আনে। এঘটনায় কলারোয়া থানায় এজাহার দাখিল হয়েছে বলে জানা গেছে।
কলারোয়ায় দুর্গাপূজা ও ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

কলারোয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ও ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন ইউএনও অনুপ কুমার তালুকদার। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা, সা. সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, কৃষি কর্মকর্তা স্বপন কুমার খা, সিনিয়ন উপজেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী কুদরত-ই-খুদা, আনসার ভিডিপি কর্মকর্তা মাহবুবর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সা.সম্পাদক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক এমএ সাজেদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক হরেন্দ্র নাথ, সন্তোষ কুমার পাল, প্রচার সম্পাদক রনজিৎ কুমার প্রমুখ। সভায় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে ইউএনও অনুপ কুমার তালুকদারের সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। এদিকে, পরপরই একই স্থানে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে অনুরূপ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সেসময় উপরোক্ত ব্যক্তিবর্গ ছাড়াও উপজেলা পরিষদ জামে মসজিদের সা.সম্পাদক এসএম গোফরান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
কলারোয়া সীমান্তে মদ উদ্ধার

কলারোয়া সীমান্তে মদ উদ্ধার করেছে বিজিবি। রবিবার ভোরে উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে ভারতীয় ৩০ বোতল মদ উদ্ধার করে কলারোয়া ডাকবাংলো চত্বরে অবস্থিত অস্থায়ী বিশেষ বিজিবি ক্যাম্পের সদস্যরা। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। তবে এসময় কেউ আটক হয়নি।
কলারোয়ায় কুল বাগানের গাছ কাটার অভিযোগ

কলারোয়ার গণপতিপুরে কুল বাগানের গাছ কাটার অভিযোগ উঠেছে। জানা গেছে, শনিবার রাতে গণপতিপুর গ্রামের আলাল গাজীর ১৩কাঠা জমির কুল বাগানের অর্ধশতাধিক গাছের ডাল কেটে দিয়েছে কে বা কারা। রবিবার সকালে বাগানে গিয়ে তিনি গাছকাটা দেখে হতভম্ব হয়ে পড়েন। এতে আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে তিনি জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমতলী থেকে অপহৃত শিশু পটুয়াখালীতে উদ্ধার পরবর্তী সংবাদ মহালয়া’র মধ্য দিয়ে শুরু হলো দূর্গোত্সবের অনুষ্ঠানিকতা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads