ads

সোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শরণখোলায় ব্যাপকভাবে বেড়েছে চুরির ঘটনা : জনমনে আতংক

খবর টি পড়েছেন : ১৭৬
শরণখোলায় ব্যাপকভাবে বেড়েছে চুরির ঘটনা : জনমনে আতংক
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলার ধানসাগর ও খোন্তাকাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপকভাবে দুর্ধর্ষ চুরির ঘটনা বেড়েছে। প্রকাশ্য দিবালোকেও এ ঘটনা ঘটার খবর পাওয়া গেছে। গত দু’সপ্তাহে মসজিদ ও মাদ্রাসাসহ অন্ততঃ ১৫টি বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়ে নগদ টাকাসহ ২৫ লক্ষাধিক টাকার মালামাল চোরদল নিয়ে গেছে। এ ঘটনায় এলাকার জনমনে ব্যাপক আতংক ছড়িয়ে পড়েছে।

Shamol Bangla Ads

এলাকাবাসী ও জনপ্রতিনিধি সুত্রে জানা যায়, উপজেলার ওই গ্রামে চুরির ঘটনা ক্রমেই বেড়েই চলেছে। ধানসাগর ইউনিয়নের নলবুনিয়া গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বাবুল সরদার জানান, গত ৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে বিল্ডিং এর গ্রীল কেটে চোর ঘরে প্রবেশ করে সাড়ে ৬ ভরি স্বর্ন, ১০ভরি রূপা ও নগদ ৯২ হাজার টাকা এবং তার দু’দিন পুর্বে ছুটু খাঁর বাজারের ব্র্যাক ম্যানেজার রবিউল ইসলামের বাসার দরজা ভেঙ্গে ৫ভরি স্বর্ন ও নগদ ৫১ হাজার টাকা চোরদল নিয়ে যায়। ধানসাগর ইউপি চেয়ারম্যান শাহজাহান দুলাল জানান, দু’সপ্তাহের ব্যবধানে নলবুনিয়া (পাহলান বাড়ি) গ্রামের মজিবর ব্যাপারীর বাড়ি থেকে স্বর্ন ও নগদ টাকা, বাধাল গ্রামের আবুল হোসেনের বাড়ি থেকে ৪ভরি স্বর্ন ও ৭হাজার টাকা, বাধাল গ্রামের জামে মসজিদ থেকে মাইক সেটের সরঞ্জাম, রাজাপুর বাজারের শিক্ষক বিজয় কুমারের বাড়ি থেকে একটি চেইন ও একটি আংটি, দিলীপ ডাক্তারের বাড়ি থেকে স্বর্নালংকারসহ এক লাখ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া, রাজাপুর বাজারের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নান্না মিয়ার বাড়িতে চোর প্রবেশ করে ২হাজার টাকা নিয়ে যাবার সময় গৃহকর্তার স্ত্রী টের পেলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য মহিউদ্দিন আহম্মেদ জানান, এক সপ্তাহের ব্যবধানে জানেরপাড়ের আশরাফুল কালাম মাদ্রাসার অফিস কক্ষ ভেঙ্গে ৩৫ হাজার টাকা, বানিয়াখালীর সোহরাব সিকদারের বাড়ির দরজা ভেঙ্গে স্বর্নসহ ২৫ হাজার টাকার মালামাল, বি-ধানসাগরের মৃত মোতালেব মিয়ার স্ত্রী আলেয়া বেগমের বাড়ি থেকে স¦র্নালংকার ও পাহলান বাড়ির বাবুল খানের বাড়ি থেকে এক ভরি স্বর্ন ও নগদ ৬হাজার টাকা, চোরেরা নিয়ে গেছে। এছাড়াও বিভিন্ন সুত্রের খবর অনুযায়ী আরো চুরির ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা যায়, এর পূর্বে পাহলান বাড়ির হারুন হাওলাদারের বাড়ি থেকে ৬ বড়ি স্বর্ন ও ২০ হাজার টাকা, নলবুনিয়ার (পাহলান বাড়ির) নজু মিয়ার বাড়ি থেকে এক ভরি স্বর্ন ও নগদ ৩০ হাজার টাকা ও রাজাপুর বাজারের সহিদুল ইসলামের বাড়ি থেকে ৬ ভরি স্বর্ন ও ১৫ হাজার টাকা চুরি হয়। ধানসাগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিম আকন জানান, এক মাস পূর্বে উপজেলার বান্ধাঘাটা বাজারের ব্যবসায়ী ইলিয়াচ আলীর কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরির পর তার উদ্যোগে মালামাল উদ্ধার হলেও চোরদের নাম থানায় বলার পরও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। তার অভিযোগ, ওই ঘটনায় পুলিশ পদক্ষেপ নিলে আজ চুরির ঘটনা বাড়তো না। এব্যাপারে শরণখোলা থানার ওসি কাজী আঃ সালেক বলেন, কিছু কিছু বিষয় তার জানা রয়েছে। এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দৌলতপুরে আড়িয়া ইউপির উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী পরবর্তী সংবাদ তালতলীর ছোটবগি ইউপি উপ-নির্বাচনে আ’লীগ সমর্থিত তনু চেয়ারম্যান…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads