দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সাইদ আনছারী বিপ্ল¬ব (তালা প্রতীক) ৯১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী তারেক আল মামুন পেয়েছেন (আনারস প্রতীক), ৫১৮৮ ভোট।

রবিবার সকাল ৮টায় এ ইউনিয়নের ৯ টি কেন্দ্রে একযোগে এ ভোটগহণ শুরু হয়। একটানা বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। বৃষ্টি উপেক্ষা করে মানুষ ভোট কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৬৭৫ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়ায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
ওই ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আল মামুন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদটি শুন্য হয়।



















