ads

সোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিরোজপুরে হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের বাধা

খবর টি পড়েছেন : ১৮১
পিরোজপুরে হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের বাধা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Pic-1পিরোজপুর প্রতিনিধি : পুলিশে বাধায় বিএনপির ডাকা সোমবারের ডাকা হরতালের সমর্থনে মিছিল করেতে পারেনি পিরোজপুরে জেলা বিএনপির নেতা-কর্মীরা। আজ রবিবার সকালে বিএনপির ডাকা হরতালের সমর্থনে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেনের নেতৃত্বে মিছিল শুরু হয়ে জেলা পরিষদ মাকের্টের সামনে এলেই পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে একই স্থানে পথ সভায় বক্তব্য রাখেন বিএনপির নেতা কর্মীরা। পথসভা শেষে দোকানে-দোকানে হরতাল সমর্থনে লিফলেট দিয়ে প্রচারনা চালায় বিএনপির নেতা-কর্মীরা।

Shamol Bangla Ads

 

 

Shamol Bangla Ads

 

পিরোজপুরে জমি সংক্রান্ত জেড় ধরে প্রতিপক্ষের হামলায় আহত-২

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেড় ধরে প্রতিপক্ষের হামলায় লোকমান শিকদার ও স্ত্রী শেফালী বেগম গুরুত্ব আহত হয়েছে।
জানাযায়, মঠবাড়ীয়ার মিরুখালী ইউনিয়ানের ছোট শৌলাগ্রামের আঃ হালিম হাওলাদার এর সাথে দীর্ঘ দিন যাবত জমিজমা নিয়ে প্রতিবেশী আঃ ছত্তার হাওলাদার বিরোধ চলতেছিল। পূর্বের জের ধরে বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় আঃ হালিমের বর্গা চাষী মোঃ লোকমান শিকদারের (৫৫) সাথে আঃ ছত্তার হাওলাদরের কথার কাটাকাটি ও হাতা-হাতির ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ জানায় আঃ হালিম হাওলাদার। ফলে তাকে আঃ ছত্তার হাওলাদার প্রকাশ্য জনসাধারনের সম্মুখে খুন করার হুমকি দেয় ও বলতে থাকে বাড়ীর সম্মুখ থেকে যাওয়ার সময় মজা দেখাইয়া দিবো।গতকাল বিকাল বাড়ি থেকে হালিম ভগিরথপুর বাজারের উদ্দেশে রওয়ানা করে ঠিক ছত্তার বাড়ীর সম্মুখে আসার সাথে সাথে আঃ ছত্তার হাং পুত্র ফজলুলহক (৩০), স্ত্রী ফাতিমা (৪৫), মেয়ে ময়না (২০), নুপুর (১৮) ও অপরিচিত ৫/৬ জন লোক একাত্র হয়ে আঃ হালিমকে খুন করার উদ্দেশে রান্দা, দ্যা, রড ও ছোড়া নিয়ে আক্রামন করে।
আঃ হালিম নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করে। চিৎকার শুনে পাসের বাড়ীর লোকমান শিকদার, শেফালী বেগম (৪৫) , নিজাম (২৫) ঘটনা স্থানে আসে। আসার সাথে সাথে তাদের উপর প্রতিপক্ষ হামলান চালায় তাতে আহত হয় লোকমান ও শেফালী বেগম। হামলায় গুরুত্ব আহত লোকমান ও শেফালীকে হাসপাতলে ভর্তি করা হয়েছে।
এ ব্যপারে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তালতলীর ছোটবগি ইউপি উপ-নির্বাচনে আ’লীগ সমর্থিত তনু চেয়ারম্যান… পরবর্তী সংবাদ গাজীপুর উপজেলা সদরের সাথে সংযোগ রক্ষাকারী সড়কগুলো চলাচলের…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads