ads

মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জের আনন্দনগর পিকনিক স্পট মানুষের মন কেড়েছে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৬, ২০১৪ ১১:০৪ অপরাহ্ণ

আব্দুল করিম সরকার, পীরগঞ্জ (রংপুর) :

Shamol Bangla Ads

Pirgonj 1Pirgonj 2রংপুরের পীরগঞ্জ উপজেলার দেশের একমাত্র ভাস্কর্য সমৃদ্ধ আনন্দনগর পিকনিক স্পট ২০০৭ সালে সাল থেকে পিকনিক স্পট হিসেবে দেশের মানুষের মন কেড়েছে।
জানা যায়, পীরগঞ্জের সাবেক সফল জাতীয় সংসদ সদস্য নুর মোহাম্মদ মন্ডল স্পটটি হবার আগে এর বিশাল পুকুরের পার্শ্বে কিছু জমি ক্রয় করেন। কিন্তু এর প্রাকৃতিক দৃশ্য এতই মনোরম ছিল যে , মানুষ এখানে এসে পিকনিকের আয়োজন শুরু করল। পররর্তীতে সাবেক সাংসদ নুর মোহাম্মদ মন্ডল রেনু পোনার হ্যাচারী নির্মান করেন এই স্থানে। এলাকাবাসীর উৎসাহে তিনি সেখানে পিকনিক স্পট করার সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেন। ধীরে ধীরে ২০০৭ সালে তার নাতি আনন্দ এর নাম অনুসরনে এর নামকরন করা হয় আনন্দনগর। এখানকার প্রধান প্রবেশদ্বারে ৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সম্বলিত কামান এবং ঘোড়ায় চড়ে একজন প্রহরী স্যালুট করার দৃশ্য, রয়েছে চিত্ত বিনোদনের ব্যবস্থা , বিয়ে ,জন্মদিন,আকিকা সহ যে কোন অনুষ্ঠান করার জন্য নির্মান করা হয়েছে কমিউিনিটি সেন্টার, চর্কি, শিশুদের খেলনা ট্রেন,,খেলনা বিমান, চন্ডিপুর গ্রামের ভাষ্কর শ্যামল বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় নির্মান করা হয়েছে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন ভাষ্কর্য, শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক ও আকাশরাজীর নানা অজানা জিনিস জানতে তৈরী করা হয়েছে প্লানেটরিয়াম, শিশুদের জন্য বেশ কিছু ইলেকট্রিক খেলনা, বরফের দেশ,পানিতে ভাসমান হেলিকপ্টার, মুক্তিযোদ্ধাদের স্মৃতি সম্বলিত ভাস্কর্য, ২ ট্রাফিক ভাস্কর্য পথ নির্দেশ করছে, প্রাচীন কালের মানুষদের বিভিন্ন ইতিহাস জানার ব্যবস্থা, আনন্দনগরের সবচেয়ে বড় পুকুরের উপড় নির্মান করা হয়েছে কেবল এর ব্যবস্থা, দুর-দুরান্ত থেকে আসা দর্শনার্থীদের বিশ্রাম নেওয়ার জন্য রয়েছে বেশ কয়েকটি কটেজ, দর্শনার্থীদের পরিবহন রাখার জন্য রয়েছে গ্যারেজ, অসংখ্য ফুল, ফল ও কাঠের গাছ আনন্দ নগরের সৌন্দর্য্যকে এক ধাপ বৃদ্ধি করেছে, দ্রব্য মূল্য সহ অন্যান্য জিনিসের মূল্য এখানে অনেকটা কম বলে দর্শকরা খুব খূশি রংুপরের- সীমান্ত, দিনাজপুরের শাপলা, গাইবান্ধা শিমুল, বগুড়া মেহেদী সহ বেশ কয়েকজন দর্শনার্থীদের সাথে কথা হয় এ প্রতিবেদকের তারা বলেন- আমরা বাংলাদেশের বেশ কয়েকটি স্পটে গিয়েছি কিন্তু এত ভাস্কর্য সমৃদ্ধ স্পট কোথাও দেখিনি। সবচেয়ে বড় কথা অন্যান্য স্পটের তুলনায় এখানে প্রায় সব জিনিসিই দামও অত্যন্ত কম। তবে ভাস্কর্যগুলো যদি ভাল মানের আর্কিটেক্চার দিয়ে ভাস্কর্চ তৈরী করলে আরও ভাল হতো। ইতিমধ্যে আনন্দনগরে বেশ কিছু চলচ্চিত্র শিল্পিরা এখানে এসে স্যুটিং করেছে। আনন্দ নগর বর্তমানে পরিচালকের দায়িত্বে রয়েছেন শাহিন আখতার মন্ডল, ম্যানেজার বকুল, সহকারী ম্যানেজার বাটুল, মোস্তাফিজার রহমান। দুর-দুরান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য নির্মান করা হয়েছে খাবার হোটেল, বেশ কয়েকটি গিফট সামগ্রীর দোকানে আকর্ষনীয় বাহারী জিনিসপত্র বিক্রি হচ্ছে। কাঠ দিয়ে খোদাই করে নিজের নাম পছন্দের মানুষের নাম বিক্রি করছে। আনন্দনগরের ব্যবস্থাপনা পরিচালক সাবেক সাংসদ বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলের সাথে কথা হলে- তিনি বলেন, কোন জিনিস একবারেই বড় হয় না, ধীরে ধীরে আমরা এগুচ্ছি। এখানে একটি মিনি চিড়িয়াখানা করার পরিকল্পনা আমার রয়েছে। তার জন্য জায়গা নির্ধারন সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র গোছালো করে নিচ্ছি। আমি মনে করি কেউ যদি পরিশ্রম, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে তাহলে তার লক্ষ স্বার্থক হবেই। আমারও লক্ষ ছিল এই স্থানটিতে একটি স্পট করার, হয়েছে কিনা তা দর্শকরা বিচার করবে। তবে দর্শকদের আরও ভাল কিছু উপহার দিতে আমি জোর তৎপর আছি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads