ads

সোমবার , ৮ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় সবজির বাজারে আগুন!

খবর টি পড়েছেন : ১৭৯
কুমিল্লায় সবজির বাজারে আগুন!
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

2cccতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : টানা কয়েকদিনের বৃষ্টি’র ফলে কুমিল্লা মহানগরীতে বেড়ে গেছে সব রকমের সবজির দাম। ৩০ থেকে ৫০টাকার কমে মিলছে না কোন সবজি। র্আ এ অগ্নিমূল্যের কারণে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ ক্রেতারা। মাত্র সপ্তাহখানে ব্যবধানে প্রতিটি সবজি’র দাম ১০ থেকে ৩০টাকা বেড়ে গেলেও এ কারণ খুজে পাচ্ছেন না ক্রেতারা। তবে বিক্রেতারা বলছে পাইকারি বাজারে সরবরাহ পর্যাপ্ত না থাকায় এ অবস্থা। গতকাল নগরীর কালিয়াজুরী, মগবাজার চৌমুহুনী, বাদশা মিয়ার বাজার ও রাজগঞ্জ সবজির বাজার ঘুরে দেখা যায়- সবজির এ বাড়তি দামে হা-হুতাশ করছেন ক্ষুদ্ধ ক্রেতারা।
নগরী’র মগবাজার চৌমুহুনী’র সবজি বিক্রেতা মোঃ সেলিম মিয়া ও আঃ সাত্তার এবং কালিয়াজুরী বাজারের সবজি বিক্রেতা ইভু মিয়া এ প্রতিনিধিকে জানান- বর্তমানে বাজারে প্রতিকেজি বরবটি ৫০/৬০ টাকা, ফুলকপি ৬০/৮০টাকা, টমেটো ১০০টাকা, আলু ২৩/২৫টাকা, চিচিংগা ৪০/৫০টাকা, শিম ৬০/৮০ টাকা, ঢেঁড়শ ৫০টাকা, গাজর (চায়না) ৬০/৮০টাকা, বেগুন ৫০/৬০টাকা, চড়া ৩০/৪০টাকা, পুঁইশাক ২০/২৫টাকা, কাঁচা মরিচ (কালো) ২০০টাকা, কাঁচা মরিচ (সবুজ) ১৬০টাকা, কইডা ৩৫/৪০টাকা, কচুর লতি ৩০/৪০টাকা, পেঁপে ২০/২৫টাকা, কড়লা ৩৫/৪০টাকা, পটল ৩৫/৪০টাকা, দেশি ধনে পাতা ৩০০ কেজি, বিলাতি ধনে পাতা ২০০টাকা, শশা ৩০/৩৫টাকা, ডাটা ২৫/৩০টাকা, মুলা প্রতি হালি ৩০/৪০টাকা, কাঁচা কলা প্রতি হালি ২৫/৩৫টাকা। এছাড়া কলমি শাক ও পালং শাক ৫/৬ টাকা আঁটি করে বিক্রি হচ্ছে।
এদিকে, পিঁয়াজ (দেশি) কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা ও ভারতের ৩০/ ৩২ টাকা, রসুন (দেশি) ৬০/৮০ টাকা ও চায়নার ৮০/ ৮৫ টাকা, আদা (ভারত ও ইন্দোনেশিয়া) ১’শ ৭০ থেকে ২’শ টাকা এবং চায়না ২’শ ৪০ থেকে ২’শ ৫০ টাকা, হলুদ (লম্বা) ১’শ ৩০ থেকে ১’শ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে কুমিল্লার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা যায়।
এ ছাড়া নগরী’র কালিয়াজুরী বাজারের সবজি বিক্রেতা ইভু মিয়া জানান- দেশি আলু (লাল) কেজি প্রতি ৩৫ টাকা ও সাদা ২৩/২৫ টাকা, কাকরুল ২৫/৩০ টাকা, চিচিঙ্গা ২৫/৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫/৬০টাকা, কচুর লতি ৩০/৪০ টাকা, গাজর ৪০/৪৫ টাকা, শশা ২৫/ ৩০ টাকা, পটল ৩০/৪০ টাকা, পেঁপে ২০/২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া পালং শাক ও কলমি শাক ৫/৬ টাকা আঁটি, কলা একহালি ২০/৩০ টাকা করে বিক্রি হচ্ছে।
নগরীর কালিয়াজুরীতে বাজার করতে আসা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অবঃ) হারাধন শীল ও মগবাজার চৌমুহুনীতে বাজার করতে আসা কুমিল্লা বারের একজন তরুণ অ্যাড. আবু মুছা ভূঞা বলেন- সবজি কিনতে এসে আমরা দিশেহারা। ৫০টাকার কমে বাজারে কোন সবজিই মিলছে না। ইচ্ছে মত দাম হাঁকিয়ে ক্রেতাদের পকেট লুটে নিচ্ছে বিক্রেতারা। এদিকে, বিক্রেতারা বলছে এই বাড়তি দামে তাঁদের কোন হাত নেই। পাইকারী বাজারে মূল্য বৃদ্ধি কারণে খুচরা বাজারেও দাম বেড়েছে। তবে, নগরীর রাজগঞ্জ বাজারে পাইকারী সবজি বাজারে দাম যাচাই করতে গিয়ে খুচরা ও পাইকারি বাজারে দামের পার্থক্য লক্ষ্য করা যায়। পাইকারি বাজারে ৭০টাকার কাচা মরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১শ’ ৪০টাকা। একইভাবে ৮০ টাকার টমেটো ১০০টাকা, ৯০টাকার ধনে পাতা (দেশি) বিক্রি হচ্ছে ১৫০টাকা। দামের এই তারতম্যের পেছনে সরকারের তদারকির অভাবকে দায়ি করে কার্যকর পদক্ষেপ চাইলেন সাধারণ ভোক্তারা।
নগরীর নিউ মার্কেট এর সবজি বিক্রেতা মোঃ দেলোয়ার হোসেন জানান- বর্তমানে বাজারে প্রতিকেজি বরবটি ৫০টাকা, ফুলকপি ৪০টাকা, টমেটো ১০০/১২০টাকা, আলু ২৩/২৫টাকা, চিচিংগা ৪০/৫০টাকা, শিম ৬০/৮০ টাকা, ঢেঁড়শ ৫০টাকা, গাজর (চায়না) ৬০/৮০টাকা, বেগুন ৫০/৬০টাকা, ছড়া ৪০/৫০ টাকা, পুঁইশাক ২০/২৫টাকা, কাঁচা মরিচ (কালো) ১৬০টাকা, কাঁচা মরিচ (সবুজ) ১২০টাকা, কইডা ৩৫/৪০টাকা, কচুর লতি ৩০/৪০টাকা, পেঁপে ২০/২৫টাকা, কড়লা ৩৫/৪০টাকা, পটল ৩৫/৪০টাকা, দেশি ধনে পাতা ৩০০ কেজি, বিলাতি ধনে পাতা ২০০টাকা, শশা ৩০/৩৫টাকা, ডাটা ২৫/৩০টাকা, মুলা প্রতি হালি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০টাকা। এছাড়া কলমি শাক ও পালং শাক ৭/৮ টাকা আঁটি করে বিক্রি করছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তারেক-ফখরুলের বিরুদ্ধে মানহানির মামলা পরবর্তী সংবাদ শেরপুরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads