ads

রবিবার , ৭ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লোহাগড়ায় দোকান লুটের ঘটনায় বনিক সমিতির ডাকে সকাল-সন্ধ্যা ধর্মঘট পালিত

খবর টি পড়েছেন : ১৬৯
লোহাগড়ায় দোকান লুটের ঘটনায় বনিক সমিতির ডাকে সকাল-সন্ধ্যা ধর্মঘট পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

লোহাগড়া ( নড়াইল ) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় একটি ইলেকট্রনিক্স দোকান থেকে মালামাল লুটের অভিযোগে লোহাগড়া বাজরের বণিক সমিতির ডাকে বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করছে । গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ধর্মঘট পালিত হয়েছে।

Shamol Bangla Ads

লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কদর অভিযোগ করেন লোহাগড়া বাজারের দিদার মার্কেটের ভাড়া দোকানি আরকে ইলেকট্রনিক্স থেকে গত শুক্রবার বিকেলে মালামাল লুটের ঘটনা ঘটে। তার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। তিনি দাবি করেন আরকে ইলেকট্রনিক্স থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
দিদার মার্কেটের মালিক আব্দুর রউফ ও তার স্ত্রী আনোয়ারা বেগম জানান, আরকে ইলেকট্রনিক্স বিপুল সরকার ৫ মাস দোকান বন্ধ রেখে দিয়েছেন এবং দোকান ভাড়াও পরিশোধ করেননি। এজন্য তাকে উকিল নোটিশও পাঠানো হয়। কিন্তু তাতে তিনি সাড়া দেননি। দোকান থেকে কোনো মালামাল লুটের ঘটনাও ঘটেনি বলে তারা জানিয়েছেন। বরং বণিক সমিতিরি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কদরসহ সমিতির নেতারা দোকানে তালা লাগিয়ে দেন।তালা লাগানোর পরে দোকান লুটের ঘটনা ঘটে। লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র জানান, বণিক সমিতি ও মার্কেট মালিকের মধ্যে সুষ্ঠু সমাধানের জন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্্েছ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাঁথিয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা পরবর্তী সংবাদ বন্যার পানি কমছে : ভাঙছে ব্রহ্মপুত্র

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads