নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরে আমদানি-রফতানিকারক সমিতির নবনির্বাচিত ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে অনুষ্ঠিত ওই পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মুকুল। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও আ.লীগ নেতা মোকছেদুর রহমান লেবু, গোপাল চন্দ্র সরকার, শহিদুল্লাহ তালুকদার মুকুল, আসাদুজ্জামান আসাদ, রেজাউল করিম রেজা, ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ বাদশা, ফারুক হোসেন বকুল, ব্যবসায়ী শামছুল আলম সওদাগর, জাহাঙ্গীর আলম, তাকিজুল ইসলাম তারা, শ্যামল দত্ত, অরুন চন্দ্র সরকার, নুরুল আমীন, আব্দুস সালাম, জুলফিকার আলী ভুট্রো, আক্তার হোসেন, হাফিজুর রহমান জুয়েল, নুরুল আমীন, নুরুল ইসলাম নুরু, আবুবকর সিদ্দিক, আমিন আল মামুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক মাস্টার, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আজাদ, সমিতির অন্যান্য সদস্য, স্থলবন্দরের সাধারন ব্যবসায়ী, লোড-আনলোড শ্রমিক, শুল্ককর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।



















