আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁও পৌর পরিদর্শক আনিছুর রহমানকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করার প্রতিবাদে থানা ঘেরাও ও মানববন্ধন করে পৌরকর্মচারী ইউনিয়ন। ৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে পৌরসভা কার্যালয়ের সামনে সকাল ঘন্টাব্যাপী মানববন্ধনে পৌর পরিদর্শক আনিছকে কুপিয়ে আহতকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। থানা ঘেরাও ও মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ ছানা উলল্লাহ, পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব, আরিফুল ইসলাম ভুইয়া, পৌর কর্মচারী ইউনিয়ন সভাপতি রহিমা খাতুন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম, পৌরসভার প্রধান সহকারী রফিকুল ইসলাম, হিসাব রক্ষক সাইফুল ইসলাম প্রমুখ। পরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে গফরগাঁও থানা ঘেরাও করে।



















