আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে পুত্র কর্তৃক পিতাকে মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে,উপজেলার পূর্ব- চুনাখালী গ্রামের আঃ ছত্তার প্যাদার পুত্র মো. মনিরুল ইসলাম পিতা আঃ ছত্তার প্যাদার ঘরবাড়ী জমিজমা আত্মসাৎ করার জন্য ও সৎ বোনদের জমিজমা থেকে বঞ্চিত করার জন্য পুত্র মনিরুল ও তার স্ত্রী এলাকার কিছু অসৎ লোকের পরামর্শে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। ২১ জানুয়ারী মনিরুলের স্ত্রী পুত্র বধূ রুমা বেগম আমতলী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এর কিছু দিন পর পুত্র মনিরুল ইসলাম পিতার নামে আরো দুটি মামলা দায়ের করেন। এবং ছত্তার প্যাদা কে বাড়ী ঘর থেকে তাড়িয়ে দেন। ছত্তার প্যাদা বর্তমানে যাযাবরের মত জীবন যাপন করছেন। এ ঘটনায় আঃ ছত্তার প্যাদা ন্যায় বিচার চেয়ে প্রশাসনের উচ্চ মহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন।যাতে কোন পুত্র পিতার বিরুদ্দে মিথ্যা মামলা দায়ের করতে না পারেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



















