ads

রবিবার , ৭ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে শিক্ষিকা

খবর টি পড়েছেন : ১৬৯
আগৈলঝাড়ায় শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে শিক্ষিকা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় এক শিক্ষাথীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে শিক্ষিকার বিরুদ্ধে। শিক্ষিকার ভয়ে উপজেলা সদরের হাসপাতালে চিকিৎসা নিতে পারেনি শিক্ষার্থী।
আহত শিক্ষার্থীর পরিবারসূত্রে জানা গেছে, উপজেলার পয়সা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুমা বেগম তুচ্ছ ঘটনা নিয়ে গতকাল স্কুল চলাকালীন সময় ৩য় শ্রেণীর ছাত্র পুর্ব পয়সা গ্রামের অরবিন্দু ওঝার ছেলে অভি ওঝাকে পিটিয়ে গুরুতর আহত করে। শিক্ষিকার ভয়ে ওই শিক্ষার্থীকে উপজেলা সদরের হাসপাতালে চিকিৎসা না দিয়ে পয়সা উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

Shamol Bangla Ads

আগৈলঝাড়ায় যৌতুক ও ঢাকার মাদক মামলার পলাতক ২আসামী গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় নারী নির্যাতন ও যৌতুক এবং ঢাকার মাদকদ্রব্য মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানাসূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের নাসির উদ্দিন তালুকদারের ছেলে সিআর-৩১/১৪ নারী নির্যাতন ও যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আল মামুনকে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোতালেব গ্রেফতার করে। ঢাকার গুলশান থানার মাদকদ্রব্য মামলার পলতাক আসামী জোবারপাড় গ্রামের বিনোদ বিহারী পান্ডেকে গতকাল রোববার দুপুরে নিজ এলাকা থেকে এসআই মোস্তাফিজুর রহমান গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্গাপুরে স্থানীয় উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত পরবর্তী সংবাদ কুমিল্লায় বিজিবি‘র অভিযানে সাড়ে ৭ লাখ টাকার মাদকদ্রব্যসহ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads