ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ১৮২
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Noor Mohammadমোঃ খালিদ হাসান, নড়াইল: নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) নূর মোহাম্মদনগরে (পূর্ব নাম মহিষখোলা) দুপুর ১২টার দিকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শাহাদাতবার্ষিকী অনুষ্ঠান শুরু হয়।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া কোরআন খতম, আলোচনা সভা, শোভাযাত্রা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। কর্মসূচীতে অংশগ্রহণ করেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, বীরশ্রেষ্ট শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাষ্টের সদস্য সচিব আজিজুর রহমান ভূঁঞা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, শিক্ষক কামরুজ্জামান মুকুল প্রমুখ। স্বাধীনতা যুদ্ধের এ লড়াকু সৈনিক ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শাহাদাৎ বরণ করেন। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। তিনি ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারী নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে (বর্তমান নাম নূর মোহাম্মদনগর) জন্মগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুষ্টিয়ায় রোটারী ক্লাবে চক্ষু বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পরবর্তী সংবাদ বাংলাদেশে তালেবানের ঘাঁটির ঘোষনায় তারেকের ইন্ধন থাকতে পারে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads