ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় রোটারী ক্লাবে চক্ষু বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২১৬
কুষ্টিয়ায় রোটারী ক্লাবে চক্ষু বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

22কুষ্টিয়া  প্রতিনিধি : কুষ্টিয়ায় রোটারী ক্লাব অব ঢাকা নর্থ এর উদ্যোগে চক্ষু চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্টিত হয়েছে।  শনিবার দুপুরে কুষ্টিয়া হসপিটাল কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব ঢাকা নর্থ এর সভাপতি রোটারিয়ান ব্যারিষ্টার রাগীব রউফ রউফ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ ইফতেখার মাহমুদ, রোটারী ক্লাব অব ঢাকা নর্থের সাবেক সভাপতি বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ ওয়াদুদ সরকার, সড়ক বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম এ বারী,  ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াসেক মোহাম্মদ আলী, পরবর্তী সভাপতি তথ্য প্রযুক্তি উদ্যোক্তা ও হাবিবুল­াহ নিয়ামূল করীম, সদস্য সমাজসেবিকা খায়রুন্নাহার খানম, সমাজেসেবক হাসানুজ্জামান, কুষ্টিয়ার সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক নজরুল ইসলাম, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগের কনসালটেন্ট ডাঃ আরমান উদ্দিন, ডাঃ আল মামুন, মতিয়ার রহমান ও ডাঃ আজমল হোসেন প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, ১৯৬৮ সালে বাংলাদেশে রোটারী ক্লাব প্রতিষ্ঠিত হয়। রোটারী ক্লাব এই দীর্ঘ সময় ধরে বিভিন্ন দেশে সেবামূলক নানা কাজ করে চলেছে। মানবতার সেবাই রোটারী ক্লাবের মূল লক্ষ্য। এ ক্লাব বাংলাদেশকে পোলিওমুক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করেছে। শিঘ্রই রোটারী ক্লাবের সহায়তায় ভারত পোলিওমুক্ত ঘোষনা করতে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য দারিদ্র বিমোচনে এবং বিশেষ অন্ধত্ব দূরিকরণের জন্য দেশের বিভিন্ন স্থানে চক্ষু হসপিটাল প্রতিষ্ঠা করেছে। ক্লাবের প্রতিষ্ঠিত চক্ষু হসপিটালগুলোর মধ্যে কুষ্টিয়াস্থ হসপিটালটি সর্বাধুনিক মানের। মাত্র ৫০ টাকা ভিজিটে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চক্ষু চিকিৎসা সেবা প্রদান এবং মাত্র ২৫০০ টাকায় জটিল অপারেশন কেবল রোটারী আই হসপিটালেই করানো হয়। অনেক সময় অতি দরীদ্রদের জন্য বিশেষ ছাড়ও দিয়ে থাকে ক্লাবটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝালকাঠিতে অসহায় ও গরিব শিশুদের বিনামূল্যে চিকিৎসা পরবর্তী সংবাদ নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads