ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে এখন গণতন্ত্র নেই, নির্বাচিত সরকারও নেই : ময়মনসিংহে শ্রমিক দলের সম্মেলনে নজরুল ইসলাম খান

খবর টি পড়েছেন : ১৮৩
দেশে এখন গণতন্ত্র নেই, নির্বাচিত সরকারও নেই : ময়মনসিংহে শ্রমিক দলের সম্মেলনে নজরুল ইসলাম খান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Mymensingh, Nazrul Islam Khanময়মনসিংহ প্রতিনিধি : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, দেশে গণতন্ত্র না থাকলে শ্রমিক আন্দোলন চলতে পারে না। শ্রমিক আন্দোলন বাঁচে গণতন্ত্রের মধ্যে। কিন্তু দেশে এখন গণতন্ত্র নাই এবং নির্বাচিত সরকারও নাই। যারা সরকারে আসীন তাদেরকে দেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে নাই। কাজেই অনির্বাচিত সরকার জনগনের সরকার হতে পারে না। তিনি বলেন, এই সরকার দূর্নীতি-অনাচার ও খুন-গুমের ঘটনায় মগ্ন। তারা জনমতকে ভয় পায় বলেই জাতীয় সম্প্রচার নীতিমালা করছে। তিনি বলেনৈ, বিচার বিভাগকে তাদের অধীনস্থ করতে বিচারকদের অভিশংসন বা ইমপিচ করা তাদের চাকুরিচ্যুত করার ক্ষমতা অনির্বাচিত সংসদে নিতে চায়। ৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে ময়মনসিংহে জিমনেসিয়ামে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শ্রমিকদলের প্রতিনিধি সম্মেলনে ওইসব কথা বলেন তিনি। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিকদেলর সভাপতি আনোয়ার হোসাইন।
জেলা শ্রমিকদলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব) মাহমুদুল হাসান, ড. ওসমান ফারুক, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ৬ জেলার শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোণা, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুঠিয়ায় দু’টি বিদেশি পিস্তল, ম্যাগজিন, বুলেট ও প্রাইভেট… পরবর্তী সংবাদ ভোলাহাটে মহিলা যুবলীগের আহবায়ক কমিটি গঠিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads