চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়ায় র্যাব-৭ অভিয়ান চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ তৈরী সরঞ্জাম উদ্ধার করেছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে চকরিয়া উপজেলা পাশ্ববর্তী লামা উপজেলা আজিজনগরে রাখাইন গ্রামে শতাধিক মদ তৈরীর কারখানা থেকে দু’লাখ ৫০হাজার ৫শ লিটার চোলাই মদ উদ্ধার করে।

কক্সবাজারস্থ র্যাব ক্যাম্প সুত্র জানায়, গতকাল শুক্রবার বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম, কক্সবাজারস্থ র্যাব কার্যালয়ের স্কোয়াড লিডার মীর্জা মোস্তাফা জামাল ও র্যাব ক্যাম্পের ইনর্চাজ সহকারি পুলিশ সুপার সাজিদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে আজিজনগর এলাকায় অভিযান পরিচালনা করেন। ওইসময় আজিজরগরের রাখাইন পল্লীর শতাধিক মদ তৈরীর কারাখানা থেকে উদ্ধার করা হয় প্রায় আড়াই লাখ লিটার চোলাই মদ। তবে এতবড় অভিযান চালালেও মদ তৈরীর সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। কক্সবাজারস্থ র্যাব ক্যাম্পের ইনর্চাজ সহকারি পুলিশ সুপার সাজিদ হোসেন বলেন, উদ্ধারের পর মদ ও তৈরীর উপকরন সমুহ উপস্থিত নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে পরে ধবংস করে দেওয়া হয়েছে।
মাতামুহুরীর আ’লীগ নেতা ফজলুল কাদেরের পিতার ইন্তেকাল : বিভিন্নমহলের শোক
মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগ নেতা ফজলুল কাদেরের পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো: জাকরিয়ার (৬৫) নামাজে জানাজা গতকাল শুক্রবার বিকাল সাড়ে তিনটায় ঈদমনি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। পরে তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়। গত বৃহস্পতিবার রাত ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ছেলে ৩মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজনসহ গুনাগ্রাহি রেখে গেছেন। ওইদিন তার জানাজায় উপস্থিত ছিলেন, চকরিয়া-পেকুয়ার সাংসদ মৌলভী আলহাজ্ব মো: ইলিয়াছ, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নুরুল আবছার, চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম এমএ, চকরিয়া উপজেলা আ.লীগের সহসভাপতি সরওয়ার আলম, মাতামুহুরী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, মাতামুহুরীর আওয়ামীলীগ নেতা মকছুদুল হক ছুট্টো, আবদুল হাকিম চেয়ারম্যান, বদিউল আলম চেয়ারম্যান, রুস্তম আলী চেয়ারম্যান, দলিলুর রহমান, সাহাবউদ্দিন শাকিল, কক্সবাজার কল্লোলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন, নাজেম উদ্দিন সওদাগর, মাষ্টার সরওয়ার আলম, ইব্রাহিম খলিল।
এদিকে সমাজ সেবক মো: জাকরিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা পরিষ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম এমএ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁশিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, আওয়ামীলীগ নেতা মকছুদুল হক ছুট্টো, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক।




