ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে বিএনপির ৪ নেতা কারাগারে

খবর টি পড়েছেন : ১৭৯
সিরাজগঞ্জে বিএনপির ৪ নেতা কারাগারে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sirajganj BNP Arrest 2.9.14সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চেম্বার এন্ড কমার্সের সহ-সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন খান এবং সিরাজগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদ আলম সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করেছেন। অন্যদিকে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অমর কৃষ্ণদাসকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল কোটে ১ নং আমলী আদালতে অন্ততঃ ২০টি মামলার পলাতক আসামী বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু, যুবদল নেতা আলামিন খান ও ছাত্রদল নেতা তৌহিদ আলম তাদের আইনজীবীদের মাধ্যমে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করে। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট কোহিনুর আরজুমানারা জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরনের নিদের্শ দেন। এদিকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণদাসকে বেলা সাড়ে ১১ টার সময় কলেজ রোড থেকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। উল্লেখ্য বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করার সময় কারাগারের প্রেরণ বিএনপি নেতাদের বিরুদ্ধে ট্রেন পোড়ানো, বাসে অগ্নি সংযোগ, সরকারী কাজে বাঁধা প্রদানসহ অন্ততঃ ২০ টি মামলা দায়ের করা হয়। পুলিশ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে মামলাগুলো দায়ের করা হয়। অন্যদিকে বিএনপি,ছাত্রদল,যুবদল নেতাদের জামিন না মঞ্জুর করে কারাগারের প্রেরণের প্রতিবাদে বেলা ১২ সময় শহরের ইবি রোড থেকে একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রদল। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ। ঝটিকা মিছিলটি গোশালা পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারী ছাত্রদলের নেতা-কর্মীরা দ্রুত নিরাপদ স্থানে চলে যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার পরবর্তী সংবাদ রৌমারীতে বন্যার্তদের ত্রাণের জন্য হাহাকার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads