ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় স্কুলে গিয়ে রক্তাক্ত ছাত্র : তদন্ত রিপোর্ট জমা দিতে গড়িমসির অভিযোগ

খবর টি পড়েছেন : ১৯৩
সিংড়ায় স্কুলে গিয়ে রক্তাক্ত ছাত্র : তদন্ত রিপোর্ট জমা দিতে গড়িমসির অভিযোগ
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

Natore Pic-02.09.14নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ক্লাসে দেরি করে আসায় এক স্কুল ছাত্রকে বেদম মারধর অভিযোগের সত্যতা খুজে পেয়েছে তদন্ত কমিটি। তবে তদন্ত রিপোর্ট জমা দেয়ার সময় সীমা পার হলেও এখন পর্যন্ত রিপোর্ট জমা দেয়নি তদন্ত কমিটি। ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে রিপোর্ট জমা দিতে গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে অভিযুক্ত শিক্ষকদের সাথে আপোষ এবং অভিযোগ প্রত্যাহার করে নিতে স্কুল ছাত্রের পিতাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার বিকেলে সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছে রক্তাক্ত আহত স্কুল ছাত্রের পিতা ইস্রাফিল হক কাজল।
জানা যায়, গত ২৪ আগষ্ট টিফিনের সময় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুলের স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ইকরাম আল কাভি কাব্যসহ ১১ জন শিক্ষার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দেওয়া একটি ফুটবল আনতে স্কুলসংলগ্ন তাঁর কার্যালয়ে যায়। সেখান থেকে ক্লাসে ফিরতে তাদের কিছুটা দেরি হয়। এতে ক্ষিপ্ত হয়ে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা পারভিনের নির্দেশে সহকারী শিক্ষক আরিফ কাওছার বেত দিয়ে ১১ শিক্ষার্থীকে বেদম মারধর করেন। এসময় ওই শিক্ষকের বেত্রাঘাতে ইকরাম আল কাভী কাব্যর লিঙ্গে লাগলে গুরুতর আহত হয়। শিক্ষার্থীরা ভয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়নি। পরে ২৮ আগষ্ট এঘটনায় অভিযুক্ত শিক্ষকদ্বয়ের বিচার দাবী করে কাব্যর পিতা ইস্রাফিল হক কাজল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ইউএনও সালমা খাতুন ওই অভিযুক্ত শিক্ষকদ্বয়কে সাময়িক বরখাস্ত করেন এবং ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ৩১ আগষ্ট এ রিপোর্ট জমা দিতে বলা হয়। এরপর ৫ সদস্য তদন্ত কিমিটি অভিযুক্ত শিক্ষক এবং শিক্ষকাথীদের সাথে কথা বলে শিক্ষার্থীদের বেত্রাঘাতের অভিযোগের সত্যতা খুজে পান। কিন্তু তদন্ত রিপোর্ট জমা দেয়ার সময় সীমা শেষ হলেও এখনও পর্যন্ত তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দেয়নি।
নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির এক সদস্য বলেন, শিক্ষাথীদের ওপার বেত্রাঘাতের ঘটনার সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষ করে রির্পোটও তৈরী করা হয়েছে। এখন জমা দেয়ার অপেক্ষা। তবে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে রিপোর্ট জমা দেয়ার জন্য গড়িমসি করা হচ্ছে বলে মন্তব্য করেন।
এবিষয়ে তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন তদন্ত রিপোর্ট জমা দিতে গড়ি মসির কথা অস্বীকার করে বলেন, তদন্ত রিপোর্ট লেখতে সময় লেগেছে। আর ব্যস্ত থাকার কারনে রিপোর্ট জমা দেয়া হয়নি। তবে দু-একদিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়া হবে।
এদিকে অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র প্রত্যাহার করতে মোবাইল ফোন ও প্রকাশ্যে বিভিন্ন ভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আহত শিক্ষার্থী কাব্যের পিতা ইস্রাফিল হক কাজল। তিনি বলেন, অভিযুক্ত শিক্ষকদ্বয়ের আত্মীয় স্বজন বিভিন্ন ভাবে তাকে অভিযোগ উঠানোর জন্য চাপ দিচ্ছে। অন্যথায় পরিস্থিতি অন্য দিকে মোর নিবে বলে তাকে হুমকি দেয়া হচ্ছে। এখন তিনি সন্তানসহ পরিবারের লোকজন চরম আতঙ্কে দিনাতিপাত করছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জিডি পাওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা।
স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন জানান, তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তিনি হাতে পেলেই ঢাকায় পাঠাবেন।

গুরুদাসপুরে এক লাখ টাকার কারেন্ট জাল আটক

Shamol Bangla Ads

নাটোরের গুরুদাসপুরে এক লাখ টাকার কারেন্ট জাল আটক করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার চাঁচকৈড় হাটে অভিযান চালিয়ে ওই কারেন্ট জাল আটক করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুরাদুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে অধুষ্যিত চলনবিল এলাকার প্রাণকেন্দ্র চাঁচকৈড় হাঁটের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এক লাখ টাকার কারেন্ট জব্দ করে। পরে সেগুলো গুরুদাসপুর উপজেলা সদরে এনে আগুনে পুড়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মুহাঃ নিয়াজ উদ্দিন।
এ ব্যাপারে মৎস্য বিভাগ বলেন, সরকারী নিষেধ অমান্য করে গুরুদাসপুর তথা চলনবিলের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ছোট-বড় মাছ ধরে মাছের বংশ বিস্তারে বাঁধা সৃষ্টি করছে। দেশের মূল্যবান মৎস্য সম্পদ ধ্বংস করছে। কাজেই এটি রোধে গুরুদাসপুর মৎস্য বিভাগের আয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে এসব নিষিদ্ধ কারেন্ট জাল আটক করে পুড়ানো হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুমিল্লায় মেধাবী ছাত্র রাকিবুলের জীবন বাঁচাতে এগিয়ে আসুন পরবর্তী সংবাদ ছাতকে সুরমা নদীতে পাথরবাহী নৌকা ডুবি, আহত ১

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads