ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে সুরমা নদীতে পাথরবাহী নৌকা ডুবি, আহত ১

খবর টি পড়েছেন : ১৭৬
ছাতকে সুরমা নদীতে পাথরবাহী নৌকা ডুবি, আহত ১
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতকে সুরমা নদীতে পাথর বোঝাই ইঞ্জিনচালিত স্টিল নৌকা ডুবে গেছে। আহত হয়েছে নৌকার মাঝি সমুজ মিয়া। গতকাল মঙ্গলবার সকালে সদর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও এলাকায় সুরমা নদীতে এ দূর্ঘটনা ঘটে। বিসমিল্লাহ পরিবহন-৪ নামের পাথর বোঝাই নৌকা ব্যবসায়ী আক্তার মিয়ার ব্রাহ্মনগাঁওস্থ ডাম্পিং সাইটে আনলোডিংয়ের জন্য অবস্থান করছিল। এ সময় প্রবল স্রোতে নোংগর ও রশি ছিড়ে নৌকাটি পানিতে তলিয়ে যায়।

Shamol Bangla Ads

ছাতকের হাসামপুর গ্রাম অর্ধেকই পুরুষ শূন্য
আসামী পক্ষের বাড়িতে আবারো লুটপাট

ছাতকের হাসামপুর গ্রামে আকবার হত্যাকান্ডের ঘটনায় আসামী পক্ষের লোকজনের বাড়িতে প্রতিদিনই ঘটছে লুটপাটের ঘটনা। পুলিশ আতংকে আসামীরা পালিয়ে যাবার সুবাদে তাদের বসত বাড়ি থেকে ধান, গবাদি পশু, পুকুরের মাছসহ মুল্যবান জিনিসপত্র লুট করে নিচ্ছে দুর্বৃত্তরা। নিরাপত্তাহীনতায় ভোগছে বাড়িতে থাকা মহিলারা। সোমবার রাতে আসামী আব্দুর রশিদ, হাফিজ মিয়া, লুৎফুর, নুরুজ্জামানের বাড়িতে লুটপাটের ঘটনা ঘটে। গ্রামের আমেনা খাতুন জানান, রাতে বসত ঘরের বেড়া ভেঙ্গে ৭টি ভেড়া লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। একই রাতে আব্দুর রশিদের বাড়ি থেকে ২০মন ধান, স্টিল আলমিরা বেঙ্গে নগদ টাকা, সৌর বিদ্যুতের সরঞ্জামাদি, লুৎফুর রহমানের বাড়ি থেকে প্রায় ১৫মন ধান, নুরুজ্জামানের বাড়ি থেকে সেলাই মেশিন, সৌর বিদ্যুতের ব্যাটারীসহ মালামাল লুট করা হয়। এর আগে শনিবার রাতে আসামী আলা মিয়া মেম্বারের পুকুরে জাল ফেলে লক্ষাধিক টাকার মাছ ও বসতঘরের দরজা ভেঙ্গে মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এর আগেও বিভিন্ন রাতে আসামী পক্ষের লোকজনের বসত বাড়ির মালামাল ও কামারগাঁও বাজারের ৩টি দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে হাসামপুর গ্রামের আসামীদের বাড়িতে বিরাজ করছে অজানা আতংক। আসামীদের বাড়িতে কোন আত্মীয়-স্বজনকেও যেতে দেয়া হচ্ছেনা। স্থানীয় একাধিক লোক জানান, বাদী পক্ষের একটি সন্ত্রাসী বাহিনী দিনে রাস্তায় বসে টহল দিচ্ছে আর রাতে চালাচ্ছে লুটপাট। আসামীপক্ষের মহিলা ও শিশুরা নিজ বাড়িতে নিরাপদ নয়। এসব ঘটনায় সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার হেমায়েতুল ইসলামসহ থানা-পুলিশ একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করলেও ওসি শাহজালাল মুন্সি বলেছেন সব ঘটনাগুলোই সাজানো নাটক।

Shamol Bangla Ads

ছাতকের জাউয়ায় বন্যার্তদের মধ্যে
ত্রান সামগ্রী বিতরন

ছাতকের জাউয়ায় আলো সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির উদ্যোগে বন্যা দূর্গতের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জাউয়াবাজার ডাঃ রইছ আলী মার্কেটস্থ সমিতির কার্যালয় থেকে জাউয়াবাজার, চরমহল্লা ও সিংচাপইড় ইউনিয়নের ২শ’ পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হয়। সমিতির সহ-সভাপতি সমর কুমার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ আল-কবির চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি আমির হোসাইন, কোষাধ্যক্ষ আব্দুল জব্বার। বক্তব্য রাখেন, সমিতির সদস্য সেকুল ইসলাম, শাহ আলী জাবেদ প্রমুখ। ত্রান সামগ্রীর মধ্যে ১০কেজি চাল, ২কেজি আলু ও ১লিটার সয়াবিন তেল প্রত্যেক পরিবারের হাতে তুলে দেয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিংড়ায় স্কুলে গিয়ে রক্তাক্ত ছাত্র : তদন্ত রিপোর্ট… পরবর্তী সংবাদ গাবতলীতে সাড়ে ২২ হাজার হেক্টর জমির ফসল প্লাবিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads