পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী চিনিকলের আওতাধীন উপজেলার পুঠিয়া সাবজোনে ২০১৪-১৫ মৌসুমের জন্য কাঁঠালবাড়ীয়া গ্রামে মঙ্গলবার দুপুরে আখ রোপনের শুভ উদ্বোধন করেন রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচারক আবুল রফিক। এ উপলক্ষে কাঁঠালবাড়ীয়া গ্রামের আখ চাষী জালাল উদ্দীনের আঙ্গিনায় আখ চাষী উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখেন রাজশাহী চিনিকলের ব্যবস্থপনা পরিচালক আবুল রফিক, মহা ব্যবস্থাপক কৃষি মীর সিদ্দিকুর রহমান, উপ মহাব্যবস্থাপক সম্প্রসারণ আনোয়ার হোসেন আকন্দ, উপ মহা ব্যবস্থাপক ঋণ আব্দুস সেলিম, জিএম জাকারিয়া, ডিজিএম বীজ এএসএম মতিউল্লাহ, চাষী কল্যাণ সমিতির সাংগঠিক সম্পাদক সাজেদুর রহমান ও আখ চাষী আলহাজ আফসার আলী। স্বাগতিক বক্তব্য রাখেন, জিএমসিআইএ (সদর দপ্তর) সোহরাব হোসেন মিলন। বক্তাগণ বাণিজ্যিক ভিত্তিতে আখ চাষে উন্নত জাত ব্যবহারে পরামর্শ দেন।



















