ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিশোরগঞ্জে নানা আয়োজনে বিএনপি’র ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

খবর টি পড়েছেন : ১৮৫
কিশোরগঞ্জে নানা আয়োজনে বিএনপি’র ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

BNP-2কিশোরগঞ্জ প্রতিনিধি : রোববার বিকেলে কেন্দ্রীয় গণসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা ২০ দলীয় ঐক্যজোটের উদ্যোগে বত্রিশ উৎসব কমিউনিটি সেন্টারে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শরিফুল আলম এর সভাপতিত্বে ও নেতৃবৃন্দের যৌথ পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী শূরা সদস্য ডাঃ রিদওয়ান উল্লাহ সাহিদীসহ ২০ দলীয় ঐক্য জোট ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী দিনে যেকোন আন্দোলন সংগ্রাম মোকাবিলা করে অবৈধ হাসিনা সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। আর তাই সকল নেতৃবৃন্দকে প্রস্তুত থাকার জন্য আহবান জানান। অন্যান্য বক্তারা বলেন, সারাদেশ যখন আন্দোলনে তুঙ্গে তখন ঢাকার নেতৃবৃন্দের নিস্ক্রিয়তার কারণে আন্দোলনের ফসল ২০ দলের পক্ষে আসেনি। বক্তারা আরো বলেন, জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. ফজলুর রহমানের নামে গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবী জানান ও জেলাখানায় সাজাপ্রাপ্ত আটককৃত নেতা ভিপি সোহেলসহ সকল নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তির দাবী জানান। পরে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দরা রাত ১২.০১ মিনিটে হোটেল ক্যাসেল সালামে কেক কেটে বিএনপি’র ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। এদিকে সোমবার বিকালে কিশোরগঞ্জ প্রেসক্লাব মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সহসভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক। আলোচনার পূর্বে দলীয় পতাকা উত্তোলন, দলীয় সংগীত পরিবেশন করা হয়। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। পরে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী আলোচনাসহ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দামুড়হুদায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরবর্তী সংবাদ কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads