স্টাফ রিপোর্টার : শেরপুরে বন্যার পানিতে ডুবে মেরিনা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১ সেপ্টেম্বর সোমবার বিকেলে সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের মধ্য চরখারচর চর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত মেরিনা স্থানীয় হানিফ মিয়ার মেয়ে।

বতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, মেরিনাসহ কয়েকজন শিশু বাড়ীর পাশেই বন্যার পানিতে নেমে খেলা করছিল। ওইসময় মেরিনা পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পাশের একটি খাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।



















